indiahood
indiahood

যাত্রীদের হবে বিরাট সুবিধা, আসানসোল-দিঘা ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল

1 week ago

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের পোয়া বারো। এবার দিঘা যাওয়া আরও সহজ ও আরামদায়ক করে তুলল রেল। রেল যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অবাক সকলেই। এমনিতেই যত সময় এগোচ্ছে ততই জনপ্রিয়টা বাড়ছে আসানসোল-দিঘা সাপ্তাহিক ট্রেনের (Asansol-Digha Train)। আর সেই জনপ্রিয়তা ও যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে রেল এবার এই ট্রেনে এসি কোচ যুক্ত করল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

আসানসোল-দিঘা ট্রেনে যুক্ত হল এসি কোচ

জানা গিয়েছে, রেলের তরফে ট্রেন নম্বর 13505/ 13506 আসানসোল-দিঘা সাপ্তাহিক এক্সপ্রেসে এসি চেয়ার কার কোচ যুক্ত করা হয়েছে। যাত্রীদের তরফে এই ট্রেনে এসি কোচ যুক্ত করার দাবি দীর্ঘদিনের ছিল। অনেকেই আছেন যারা গরমে ট্রাভেল করতে পারেন না। তবে চিন্তা নেই, কারণ অবশেষে এই ট্রেনেও যুক্ত হল এসি কামরা।  ট্রেনটি দিঘা ও আসানসোল এর মধ্যে অনেক জনপ্রিয় একটি ট্রেন।

আরও পড়ুনঃ এই ক্রেডিট কার্ড থাকলে বাতিল রেশন কার্ড! আপনার নাম কাটা যাবে না তো? জানুন শর্ত

রিপোর্ট অনুযায়ী, এই ট্রেনে এত দিন এই ট্রেনে কোনো এসি কামরা ছিলো না। যদিও আজ ২ আগস্ট ২০২৬ থেকে এই ট্রেনে এসি চেয়ার কার কামরা যুক্ত করা হবে। তবে কয়টি যুক্ত হবে তা জানা যায়নি। তবে কোনো নোটিশ ছাড়াই এই পদক্ষেপ পূর্ব রেলের। শুধুমাত্র টিকিট বুকিং শুরু করা হয়েছে।

আরও পড়ুনঃ ছুটির দিনে দুর্যোগ, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

ট্রেনের ভাড়া কত?

এবার জেনে নেওয়া যাক ট্রেনটির ভাড়া সম্পর্কে।  জেনারেলের টিকিট ভাড়া ১৪৫ টাকা, নন-এসি চেয়ার কারের ভাড়া ১৬০ টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া খুব সম্ভবত ৫৪০ টাকা হবে। আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনটি শুধুমাত্র রবিবার চলাচল করে। যদিও যাত্রীদের দাবি, রেলের এই ট্রেনটিকে সপ্তাহে প্রতিদিন অথবা সপ্তাহে তিনদিন চালানো উচিৎ। অনেকেই হয়তো জানেন না যে এছাড়াও এই ট্রেনের সাথে রেক শেয়ার করা আরও দুটি ট্রেন 22329/30 আসানসোল হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ও 13511/12 আসানসোল আদিত্যপুর এক্সপ্রেস।

Click here to Read More
Previous Article
এই ক্রেডিট কার্ড থাকলে বাতিল রেশন কার্ড! আপনার নাম কাটা যাবে না তো? জানুন শর্ত
Next Article
KKR এ আসতে পারেন টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment