indiahood
indiahood

কলকাতার কাছেই পাহাড়-জঙ্গল, বর্ষায় ঘুরে আসুন বাংলার এই দুই অফবিট স্থান থেকে

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ হাতে থাকা দু’দিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে চাইছেন? কিন্তু কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না? তাহলে চিন্তা নেই, কারণ আজ আপনাদের এমন দুটি অফবিট জায়গা সম্পর্কে খোঁজ দেব যেটি কলকাতার অনেকটাই কাছে আবার সেখানে ঘুরতে খুব বেশি টাকা খরচ বা পরিশ্রম দুটোই করতে হবে না। এই বর্ষার মরসুমে যারা একটু পাহাড়, জঙ্গল খুঁজছেন ভ্রমণের জন্য তাঁদের জন্য একদম আদর্শ জায়গা নিয়ে আজ কথা হবে। যে দুটি জায়গা নিয়ে আলোচনা হবে সেগুলি অবস্থিত বাঁকুড়া জেলায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

দু’দিনের ছুটিতে ঘুরে আসুন শিউলিবনা থেকে

উইকএন্ড ট্যুর করতে হলে আপনি ঘুরে আসতে পারেন বাঁকুড়ার (Bankura) শুশুনিয়া পাহাড় সংলগ্ন শিউলিবনা (Siulibona) থেকে। জায়গাটি একদম অফবিট। খুব একটা পা পড়েনি পর্যটকদের এখানে। জায়গাটি অনেকটাই অফবিট এবং নির্জন হওয়ায় কোলাহল ছাড়াই দুদিনের ছুটি উপভোগ করতে পারবেন। দৈনন্দিন জীবনের কোলাহল থেকে দূরে থেকে নিজেকে নতুন করে উজ্জীবিত করতে চান, তবে এই জায়গা আপনাকে হতাশ করবে না। আপনি কোনো আদিবাসী গ্রামে ঘুরে বেড়াতে পারেন। পাহাড়ের চূড়া পর্যন্ত জঙ্গল ট্রেক করতে পারেন। স্থানীয় মন্দির বা অখ্যাত পটচিত্র শিল্পীদের গ্রামে যেতে পারেন। জঙ্গলের মধ্যে রয়েছে বেশ কিছু থাকার জায়গা যা আপনাকে এক আলাদাই অনুভূতি দেবে।

শিউলিবনা থেকে গাংদুয়া জলাধার প্রায় ৪০ কিলোমিটার। গাড়ি নিয়ে পৌঁছে যাওয়া যায় দেড় থেকে দুই ঘণ্টায়। গাংদুয়া ঘুরে চলে যান ভরতপুর। শিউলবনার আশপাশে একাধিক আদিবাসী গ্রাম রয়েছে। যার মধ্যে অন্যতম হল ভরতপুর। ভরতপুরের পটচিত্রে বিখ্যাত। এখানে আপনি গ্রামের মাটির বা ইটের দেওয়ালের বাড়িগুলিতেও গ্রামবাসীদের হাতে করা শৈল্পিক নিদর্শন দেখতে পাবেন।

টুক করে ঘুরে আসুন বিহারীনাথ

বাঁকুড়া জেলার আরও একটি সুন্দর এবং অফবিট জায়গা হল এই বিহারীনাথ পাহাড়। এখনও অবধি লোকচক্ষুর আড়ালে থাকা এই জায়গা ধীরে ধীরে যেন আরও সুন্দর হয়ে উঠছে। এটিকে আবার অনেকে ‘পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি’ নামেও ডাকেন। বাঁকুড়া শহর থেকে ৫৭ কিমি এবং রানিগঞ্জ থেকে ২৪ কিমি দূরে অবস্থিত। শান্ত পরিবেশ, প্রাচীন শিব মন্দির এবং ঘন শাল জঙ্গলে ঘেরা এই জায়গাটি ট্রেকিং-এর জন্য আদর্শ স্থান।

আরও পড়ুনঃ কমবে তাপমাত্রা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

কীভাবে যাবেন?

প্রথমেই যদি বলি কীভাবে বিহারীনাথ পৌঁছাবেন? সেক্ষেত্রে ট্রেনে করে আগে আপনাকে আসানসোল, রানিগঞ্জ বা বাঁকুড়া স্টেশন আসতে হবে। এরপর সেখান থেকে গাড়ি বা বাসে বিহারীনাথ পৌঁছানো যায়। শিউলিবনার কথা বললে, ট্রেনে বাঁকুড়া বা রানিগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে করে পৌঁছে যেতে পারবেন নিজের গন্তব্যে।

Click here to Read More
Previous Article
ভারতের সুন্দর হিল স্টেশন, বর্ষায় ঘুরে আসুন মাথেরান
Next Article
১২ পাহাড়ের সমন্বয়, বর্ষায় বেরোনোর নতুন ঠিকানা, ডাকছে বাঁকুড়ার ‘বারোঘুটু’

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment