indiahood
indiahood

১২ পাহাড়ের সমন্বয়, বর্ষায় বেরোনোর নতুন ঠিকানা, ডাকছে বাঁকুড়ার ‘বারোঘুটু’

1 month ago

সহেলি মিত্র, কলকাতা: শীত বা গ্রীষ্ম তো ঠিক আছে, কিন্তু বর্ষাকালে (Wet season) বিশেষ করে জঙ্গল, পাহাড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তবে সেই একঘেয়ে দার্জিলিং, ডুয়ার্স আর ভালো লাগছে না অনেকের। তাই আজ আপনাদের এমন এক জায়গার আজ সন্ধান দেব যেখানে আপনি এই বর্ষায় টুক করে দুদিনের জন্য অনায়াসেই ঘুরে আসতে পারেন। বিশেষ করে এই জায়গাটি এখনো পর্যটনের ভাষায় যাকে বলে ভার্জিন। কলকাতার অদূরেই রয়েছে এমন এক জায়গা যা এখনো অবধি লোক চক্ষুর আড়ালে রয়েছে। তেমনই একটি জায়গা হল ‘বারোঘুটু।’ (Baroghutu)

দুদিনের ছুটিতে বর্ষায় ঘুরে আসুন ‘বারোঘুটু’

আজ কথা হচ্ছে বাঁকুড়া (Bankura) জেলার অত্যন্ত সুন্দর জায়গা ‘বারোঘুটু’ নিয়ে। কিইই না নেই এখানে। সুন্দর সবুজ টিলা এবং দূরে থাকা জলাধার আপনাকে মুগ্ধ করবে। বাঁকুড়া মানেই মানুষ বোঝেন বিষ্ণুপুর নয়তো মুকুটমণিপুর। তবে আর নয়, ঘুরে দেখুন ‘বারোঘুটু।’ এখান থেকে আপনি কংসাবতী এবং কুমারী নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। বাঁকুড়া থেকে ‘বারোঘুটু’-র দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। গাড়ি করে যেতে ওই দেড় ঘন্টা মতো সময় লাগবে। তবে তাতে কী বর্ষার সময়ে, বাইরে টাপুর টাপুর বৃষ্টি সঙ্গে সবুজ গাছ গাছালি দেখতে দেখতে কখন সেখানে পৌঁছে যাবেন বুঝতেও পারবেন না।

আরও পড়ুনঃ বর্ষায় বৃষ্টির আকাল! ভারী বর্ষণের সতর্কতা ২ জেলায়, আজকের আবহাওয়া

স্থানীয় ভাষায় ঘুটু শব্দের অর্থ হল পাহাড়। বলা হয়, জায়গাটি নাকি ১২টি পাহাড়জুড়ে রয়েছে। এখানে রয়েছে একটি পাহাড় যার নাম মশক। দেখতে খানিকটা কচ্ছপের মতো। পাহাড়ের ওপর রয়েছে অনেক গাছ। জায়গাটিতে গেলে আপনি শুধু পাখিদের কিচিরমিচির শুনতে পারেন। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই জায়গার প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন। এরপর ঘুরে দেখতে পারেন পশ্চিমবঙ্গের একমাত্র এক পাথরে তৈরী সোনাপাহাড়।

কীভাবে যাবেন?

এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে এই ‘বারোঘুটু’ যাবেন? তাহলে সেক্ষেত্রে আগে আপনাকে কলকাতা থেকে বাঁকুড়া পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে একটি গাড়ি বুক করে বাঁকুড়ার একদম এই নতুন জায়গা ঘুরে দেখতে পারেন। তবে আপনি যদি বড় গাড়ির খরচ বাঁচাতে চান তাহলে সেক্ষেত্রে আগে বাঁকুড়া স্টেশন থেকে বাসে করে মুকুটমণিপুর এরপর সেখান থেকে অটো, টোটো করে পৌঁছে যেতে পারেন ‘বারোঘুটু’। ফলে অনেক তো হল বিষ্ণুপুর কিংবা মুকুটমণিপুর, তবে এবারে সপ্তাহান্তের ছুটিতে একটু ব্যতিক্রমী কিছু উপভোগ করতে বা দেখতে ঘুরে আসতে পারেন ‘বারোঘুটু।’

Click here to Read More
Previous Article
কলকাতার কাছেই পাহাড়-জঙ্গল, বর্ষায় ঘুরে আসুন বাংলার এই দুই অফবিট স্থান থেকে
Next Article
ভারতের ৬টি অসাধারণ জলপ্রপাত, ঘুরে আসুন বর্ষাকালে

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment