indiahood
indiahood

লঞ্চ হল শিক্ষক ট্রান্সফারের নতুন পোর্টাল, কী কী সুবিধা মিলবে?

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ শিক্ষক ও শিক্ষাকর্মীদের (Teacher) জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এবার লঞ্চ হল গুরুত্বপূর্ণ একটি পোর্টাল যা সকলের জন্য উপকারী হবে। বিশেষ করে শিক্ষার স্বার্থে এই পোর্টাল কতটা জরুরি তা জানালেন ডিএ আন্দোলনকারী তথা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। নিজের ফেসবুক পোস্টে এই সংক্রান্ত তথ্য দিয়েছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক।

শিক্ষকদের জন্য চালু নতুন পোর্টাল

UUPTWA নামের ট্রান্সফার পোর্টাল (Teacher Transfer Portal) চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা সকল প্রকার ট্রান্সফারের জন্য সহজেই আবেদন করতে পারবেন। গতকাল বুধবার সন্ধে ৮:৩০ মিনিটে uuptwa.com লঞ্চ হয়। ভাস্কর ঘোষ লেখেন, শিক্ষার্থী-শিক্ষক-শিক্ষার স্বার্থে UUPTWA-এর আরও একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। এই পোর্টালের মাধ্যমে ট্রান্সফার সংক্রান্ত বিভিন্ন তথ্য একত্রিত করা, পারস্পরিক (Mutual) ট্রান্সফারের সম্ভাবনা চিহ্নিত করা এবং শিক্ষক-শিক্ষিকাদের ট্রান্সফার সংক্রান্ত প্রকৃত চাহিদার একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরা সম্ভব হবে।’

কী কী সুবিধা মিলবে?

এখন প্রশ্ন উঠছে, এই পোর্টালের মাধ্যমে কী কী সুবিধা মিলবে? এই প্রসঙ্গে ভাস্কর ঘোষ জানান, ‘এই পোর্টালের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা সকল ধরনের ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। ফলে ট্রান্সফার সংক্রান্ত সমস্ত তথ্য সুসংগঠিতভাবে আমাদের কাছে উপলব্ধ থাকবে এবং প্রকৃত চাহিদার একটি স্পষ্ট চিত্র ফুটে উঠবে। এর ফলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পক্ষে ট্রান্সফার সংক্রান্ত কাজ পরিচালনা করা আরও সহজ হবে। পাশাপাশি, এই পোর্টালের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আমরা যথাযথ তথ্য-প্রমাণসহ প্রশাসনকে অবহিত করতে পারব।’

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পোর্টালের মাধ্যমে পারস্পরিক (Mutual) ট্রান্সফারের সম্ভাবনাও চিহ্নিত করা যাবে। উদাহরণস্বরূপ, যদি কোনো শিক্ষক বাঁকুড়া থেকে কোচবিহারে যেতে চান এবং একই সময়ে কোচবিহার থেকে কেউ বাঁকুড়ায় আসতে চান, তবে সেই তথ্য মিলিয়ে মিউচ্যুয়াল ট্রান্সফারের সুযোগ তৈরি করা সম্ভব হবে। এছাড়াও, জেলার অভ্যন্তরে মিউচ্যুয়াল ট্রান্সফারের চাহিদা ও সম্ভাবনার তথ্যও সুন্দরভাবে সংরক্ষিত ও বিশ্লেষণ করা যাবে, যা ভবিষ্যতে ট্রান্সফার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর করতে সহায়তা করবে।

Click here to Read More
Previous Article
তামান্না খুনে গুরুগ্রাম থেকে গ্রেফতার আরও ১, কালীগঞ্জ কাণ্ডে মোট গ্রেফতার ৫
Next Article
পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, ঘোষণা কেন্দ্রীয় সরকারের! Government Announcement On Passport

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment