indiahood
indiahood

লোকাল ট্রেনেই থাকবে টয়লেট, মোবাইল চার্জিং-র সুবিধা, ডিসেম্বরেই হবে চালু, জানাল রেল

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছন। লোকাল ট্রেনের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এমন অনেক লোকাল রয়েছে যেগুলি দীর্ঘ দূরত্ব পাড়ি দেয়। কিন্তু আবার লোকাল ট্রেনের ভিতরে মোবাইল চার্জিং বা বাথরুমের মতো সুবিধা নেই। সেক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হতে হয় নিত্যযাত্রীদের। এবার সেই সমস্যা সমাধানের জন্যই উদ্যোগী হল ভারতীয় রেল। জানা গিয়েছে, লোকাল ট্রেনের মধ্যেই এবার মিলবে টয়লেট, এমনকি মোবাইল চার্জের ব্যবস্থা।

লোকাল ট্রেন নিয়ে বড় খবর

সম্প্রতি পূর্ব-মধ্য রেলের তরফ থেকে পাটনা ডিভিশনে এরকম দুই জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, এই লোকাল ট্রেনগুলোতে একেবারে এক্সপ্রেস ট্রেনের মতো সুবিধা পাবে নিত্যযাত্রীরা। সেক্ষেত্রে আগামী ডিসেম্বর মাসে পূর্ব-মধ্যে রেল যে সমস্ত কোচ আনবে সেখানে প্রত্যেকটি বগিতে আধুনিক কমোড এবং ওয়াশ বেসিন থাকবে বলেই জানানো হয়েছে। কিন্তু টয়লেটের পাশাপাশি আরও মিলবে অতিরিক্ত সুবিধা। প্রথমত, যাত্রীদের সুবিধার্থে এবার প্রতিটি কোচে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। ফলে দীর্ঘ দূরত্বে পাড়ি দেওয়ার সময় হঠাৎ করে মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে চিন্তার কোনও কারণ থাকবে না।

এর পাশাপাশি আবার মহিলা বগিগুলোতে নারী সুরক্ষার জন্য থাকবে সিসিটিভি ক্যামেরা। এমনকি রেলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রেলের কন্ট্রোল রুম থেকেই সরাসরি ওই ফুটেজের উপর নজরদারি রাখা হবে। এতে মহিলাদের সুরক্ষা আরও বাড়বে এবং ট্রেনের ভিতরে কোনও অনাকাঙ্খিত ঘটনা ঘটবে না। এছাড়াও নতুন ট্রেনগুলিতে আরও আধুনিক ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। এই ট্রেনগুলি হবে আগের থেকে আরও আরামদায়ক। কারণ, এই সমস্ত বগিগুলিকে ঝাঁকুনি নিরোধক করা হয়েছে।

আরও পড়ুন: ট্রেন বা প্ল্যাটফর্মে নোংরা করলেই ফাইন, পূর্ব রেলে শুরু নয়া অভিযান

এর কারণে ট্রেন ছাড়ার সময় বা থামার সময় কোনও ঝাঁকুনি অনুভব করতে পারবে না যাত্রীরা। এমনকি শব্দ আটকানোর জন্য বিশেষ প্রযুক্তির সাউন্ড ইন্সুলেশন বসানো হচ্ছে। এতে শব্দ অনেকটাই কম আসবে ভিতরে। তাছাড়া ট্রেনের ইন্টেরিয়রও বদলানো হচ্ছে। আর সিটগুলি আরও আরামদায়ক করা হবে। সেক্ষেত্রে সোফার মতো নতুন প্রযুক্তি দেওয়া হতে পারে বলেই জানানো হয়েছে। তবে আশা করা যাচ্ছে, ধাপে ধাপে পূর্ব রেল বা দক্ষিণ-পূর্ব রেলও এই ধরনের প্রযুক্তি আনতে পারে।

Click here to Read More
Previous Article
বীরভূমের ‘বেতাজ বাদশা’ টুলু মণ্ডলের দুর্গে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক! বিপাকে বালি ব্যবসায়ী
Next Article
হারের পর হার, এই তিন প্লেয়ারকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেবে BCCI!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment