indiahood
indiahood

মারুতি থেকে মাহিন্দ্রা, টাটা! আসছে একের পর এক বাজার কাঁপানো SUV

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বড় পরিবারের জন্য নতুন কোনও এসইউভি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। আগামী কয়েক মাস অপেক্ষা করাই হয়তো সবথেকে বুদ্ধিমানের কাজ হবে (Upcoming SUV)। কারণ, ভারতের গাড়ির বাজারে 2026 সালের শেষভাগ থেকে 2027 সালের শুরুর দিকে একের পর এক নতুন ছয় ও সাত সিটার এসইউভি লঞ্চ করতে চলেছে বিশ্বের জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থাগুলি। তালিকায় রয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki) থেকে শুরু করে টয়োটা, টাটা মোটরস, মাহিন্দ্রা, কিয়া ইত্যাদি।

আসছে মারুতির গ্র্যান্ড ভিটারা ও টয়োটা হাইরাইডারের 7-সিটার

5-সিটার SUV সেগমেন্টে সাফল্যের পর এবার গ্র্যান্ড ভিটারা এবং হাইরাইডারের 7-সিটার সংস্করণ আনার প্রস্তুতি নিচ্ছে মারুতি সুজুকি এবং টয়োটা। জানা গিয়েছে, নতুন মডেলগুলিতে আগের তুলনায় আরও বড় হুইলবেস এবং বেশি কেবিন স্পেস থাকবে। যার ফলে তৃতীয় সারির যাত্রীদের জন্য আরামদায়ক বসার সুবিধা মিলতে পারে। এমনকি বর্তমানে মাইল্ড-হাইব্রিড ও হাইব্রিড ইঞ্জিনের বিকল্প বজায় রাখার সম্ভাবনাও রয়েছে।

টাটা সাফারি ইভি

এদিকে ইলেকট্রিক এসইউভি বাজারে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতে টাটা মোটরস আনতে চলেছে সাফারি ইভি। এই এসইউভি-তে দুটি ব্যাটারির বিকল্প থাকতে পারে এবং একবার চার্জ দিলেই 500 কিলোমিটারের বেশি রেঞ্জ দেওয়ার সম্ভাবনা রয়েছে। টপ ভেরিয়েন্টে ডুয়াল মোটর অল-হুইল ড্রাইভ প্রযুক্তি দেওয়া হতে পারে। যার ফলে দীর্ঘ ভ্রমণের জন্য এটি একেবারে আকর্ষণীয় বিকল্প হবে।

নতুন রূপেই আসছে Mahindra Scorpio N

অন্যদিকে মাহিন্দ্রা তাদের জনপ্রিয় Scorpio এর ফেসলিফট সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। নতুন সংস্করণে থাকবে আপডেটেড ফ্রন্ট গ্রিল, নতুন অ্যালয় হুইল, বাম্পার এবং আরও আধুনিক ইন্টেরিয়ার। এছাড়া বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে যুক্ত হতে পারে এই গাড়িটিতে। যদিও ইঞ্জিনে সেরকম কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।

আরও পড়ুন: জুলাইয়ে ৮.৫০% অবধি সুদ ফিক্সড ডিপোজিটে, কোন ব্যাঙ্কে কত ইন্টারেস্ট? দেখুন

ভারতের বাজারে প্রথম কিয়ার হাইব্রিড 7-সিটার এসইউভি

এদিকে ভারতে প্রথমবারের মতো হাইব্রিড এসইউভি বাজারে নিয়ে আসতে পারে কিয়া। সংস্থাটির জনপ্রিয় আন্তর্জাতিক মডেল Sorento আগামী বছরে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে বলেই খবর। গাড়িটিতে হাইব্রিড পেট্রোল ইঞ্জিন, উন্নত নিরাপত্তার প্রযুক্তি, বিলাসবহুল কেবিন থেকে শুরু করে আধুনিক কানেক্টেড ফিচার দেওয়া হতে পারে। আর বাজারে এটি প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে পাকাপোক্ত প্রতিদ্বন্দ্বীতা করবে বলেই মনে করা হচ্ছে।

Click here to Read More
Previous Article
মরুভূমির মহার্ঘ আজওয়া খেজুর চাষ বাংলার বুকে, দৃষ্টান্ত স্থাপন করলেন তমলুকে সুব্রত
Next Article
বারুইপুরে পুলিশের এনকাউন্টার, পালাতে গিয়ে মৃত্যু অন্যতম অভিযুক্তর

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment