indiahood
indiahood

মাসের শুরুতেই বিরাট স্বস্তি, অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম

1 month ago

সহেলি মিত্র, কলকাতা: সকল সকাল এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম নিয়ে মিলল সুখবর। অবশেষে দীর্ঘ কয়েক মাস পর দাম কমল গ্যাস সিলিন্ডারের। হ্যাঁ একদম। ঠিক শুনেছেন। কেন্দ্রীয় সরকার (Central Government) ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমিয়েছে। এই হ্রাসের পর, এর দাম আগের ৩,১১৩.৫০ টাকা থেকে কমে এখন ২,৯৩০ টাকা হয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

দাম কমল রান্নার গ্যাসের

জানা গিয়েছে, এই বছর প্রথমবারের মতো বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে। ২০২৬ সালের জানুয়ারিতে দিল্লিতে এর দাম ছিল ১৬৯১.৫০ টাকা, যা জুনে প্রায় দ্বিগুণ বেড়ে যায়। ২০২৬ সালের মার্চে এর দাম দুবার বেড়েছিল। ১ মার্চ বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৮ টাকা এবং ৭ মার্চ ১১৪.৫০ টাকা বেড়েছিল। মে মাসে এর দাম বিপুল ৯৯৩ টাকা বেড়ে দিল্লিতে সরাসরি ৩০৭১.৫০ টাকায় পৌঁছে যায়। ১লা জুন এর দাম আরও ৪২ টাকা বেড়েছিল। ব্যবসায়ীদের মাথায় রীতিমতো বাজ ভেঙে পড়েছিল। তবে এবার কিছুটা হলেও স্বস্তি পেলেন তারা।

নয়া দিল্লিতে ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে ২,৯৩০ টাকা হয়েছে। একইভাবে, লখনউতে দাম ৩,২৩৬ টাকা থেকে কমে ৩,০৫২.৫ টাকা এবং কলকাতায় ৩,২৫৫.৫০ টাকা থেকে কমে ৩,০৮১.৫০ টাকা হয়েছে। পাটনায় এখন একটি বাণিজ্যিক সিলিন্ডার ৩,২২৭ টাকায় পাওয়া যাবে। যদিও ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনওরকম বদল ঘটেনি।

পেট্রোলের ওপর রপ্তানি শুল্ক বাড়াল কেন্দ্র

অন্যদিকে কেন্দ্রীয় সরকার পেট্রোল রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (SAED) প্রতি লিটারে ১.৫ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করেছে, যা আজ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের প্রবণতার পরিপ্রেক্ষিতে সরকার ডিজেল এবং এভিয়েশন ফুয়েল (এটিএফ) রপ্তানিকারকদের উল্লেখযোগ্য সুবিধা দিয়েছে। ডিজেল রপ্তানির উপর শুল্ক প্রতি লিটারে ১৪ টাকা থেকে কমিয়ে ৮.৫ টাকা করা হয়েছে, এবং এটিএফ-এর উপর কর প্রতি লিটারে ১২.৫ টাকা থেকে কমিয়ে ৭.৫ টাকা করা হয়েছে।

Click here to Read More
Previous Article
মাত্র ১ মাসে ১ লাখ হয়ে গিয়েছে প্রায় ২ লাখ, ভাগ্য ফেরানোর চাবিকাঠি এই স্টক!
Next Article
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment