indiahood
indiahood

মাত্র ১ মাসে ১ লাখ হয়ে গিয়েছে প্রায় ২ লাখ, ভাগ্য ফেরানোর চাবিকাঠি এই স্টক!

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে শেয়ার বাজারে ( Stock Market) টাকা রাখতেই ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা। ঠিক সেই অনিশ্চয়তার মধ্যেও রামকো সিস্টেমসের শেয়ার বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়েছে। জানলে অবাক হতে হয়, মাত্র এক মাসের মধ্যেই এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের অর্থকে প্রায় দ্বিগুণ করেছে। না বললেই নয়, সাম্প্রতিক সময় ভারতের শীর্ষস্থানীয় আইটি সংস্থাগুলির শেয়ার ব্যাপক চাপের মুখে পড়েছিল। কিন্তু সেসবের মধ্যেও রামকো সিস্টেমসের শেয়ারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে।

1 লাখকে প্রায় 2 লাখ বানিয়েছে এই শেয়ার

সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারের ওঠা পড়ার মধ্যে দিয়ে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে ভারতীয় আইটি সংস্থা রামকো সিস্টেমসের শেয়ার। বলতেই হয়, মাত্র এক মাসের মধ্যে এই শেয়ার বিনিয়োগকারীদের 90 শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। এর অর্থ গত মাসে অর্থাৎ মে-তে যদি কেউ এই শেয়ারে মাত্র 1 লাখ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতের পরিমাণ দাঁড়াতো 1 লাখ 90 হাজার টাকারও বেশি মূল্যে। এক কথায়, মাত্র এক মাসের মধ্যেই 1 লাখ টাকাকে প্রায় 2 লাখে পৌঁছে দিয়েছে এই শেয়ার।

বলাই বাহুল্য, বিগত কিছুদিন ধরে রামকোর শেয়ারের দাম একেবারে লাফিয়ে বাড়ছে। এর আগে গতকাল অর্থাৎ 29 জুন এই সংস্থার শেয়ারের দাম 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছেছিল। ঠিক তার পরের দিন অর্থাৎ আজ সকালে এই সংস্থার শেয়ারের দাম 850 টাকায় পৌঁছে যায়। যদিও বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম রয়েছে 832 টাকার কাছাকাছি।

অবশ্যই পড়ুন: আয়ারল্যান্ডের মতো ভুল নয়, ইংল্যান্ডকে দুরমুশ করতে গোপন কৌশল তৈরি BCCI-র!

বিশেষজ্ঞ মহলের দাবি, যখন ভারতের একের পর এক আইটি সংস্থার শেয়ারের দাম কমছে, ঠিক সেই কঠিন সময়ে এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাচ্ছে! এটা সত্যিই ভাল সাইন! তাঁদের দাবি, এই সংস্থার শেয়ারে এখন বিনিয়োগ করলে দীর্ঘ মেয়াদে মোটা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। এমনকি আগামী দিনে প্রতি শেয়ার পিছু লভ্যাংশ দেওয়ার কথাও ঘোষণা করতে পারে ভারতীয় সংস্থাটি।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
পেট্রোল ডিজেলের ওপর রপ্তানি শুল্ক নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, জারি বিজ্ঞপ্তি
Next Article
মাসের শুরুতেই বিরাট স্বস্তি, অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment