indiahood
indiahood

নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ মাসের শুরুতেই বাংলার আবহাওয়ায় (Weather Today) বিরাট বদল। পূর্বাভাস মতোই জায়গায় জায়গায় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। যদিও আবহাওয়া অফিসের তরফে, আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গ ভারী বৃষ্টির কবলে রয়েইছেই। জায়গায় জায়গায় লাল কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া নিম্নচাপ অক্ষরেখা, ঘূর্ণাবর্তের প্রভাবে আজ একাধিক জেলায় আকাশ ভাঙা বৃষ্টি সঙ্গে ঝড়, বজ্রবিদ্যুতের কথা বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া এবং হুগলী জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি এবং নদিয়া জেলায়।

এছাড়াও আজ থেকে আগামী কয়েকদিন কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, এই আবহাওয়ার মূল কারণ হতে পারে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের সৃষ্টি, যার প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষা আরও সক্রিয় হয়ে উঠবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে।

বর্তমানে মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তর প্রদেশ থেকে বিহার, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ ও সিকিম এবং অসম হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি মৌসুমী অক্ষরেখার সঙ্গে মিলিত হয়েছে। এছাড়া পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাওয়ার পালা দক্ষিণবঙ্গের। দক্ষিণবঙ্গে কথা বললে এদিন পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায় ভারী থেকে বিক্ষিপ্ত ঝড় জলের সম্ভাবনা রয়েছে।

Click here to Read More
Previous Article
মাসের শুরুতেই বিরাট স্বস্তি, অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম
Next Article
দিঘার অদূরে রয়েছে লুকনো রত্ন, বর্ষায় ঘুরে আসুন অফবিট বালিডিহা ড্যাম থেকে

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment