indiahood
indiahood

মহিলাদের বছরে ৪০ হাজার, বিনামূল্যে বিদ্যুৎ! রাজ্যবাসীকে বড় প্রতিশ্রুতি বিরোধীদের

4 days ago

আনিষা চৌধুরী, কলকাতা: মহিলাদের বছরে ৪০ হাজার টাকা আর্থিক সাহায্য, ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা! পাশাপাশি স্বনির্ভর হওয়ার জন্য আর্থিক সহায়তা থেকে শুরু করে পড়ুয়াদের জন্য একাধিক সুবিধা, এমনই একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে হাজির উত্তরপ্রদেশের রাজ্য সরকার (State Government) গঠনের দাবিদার সমাজবাদী পার্টি। কিন্তু কবে থেকে মিলবে এই সুবিধাগুলি? কীভাবে পাবেন সাধারণ মানুষ? নির্বাচনে জিতলেই কি কার্যকর হবে সমস্ত প্রতিশ্রুতি? বিজেপিকে টেক্কা দিতে সমাজবাদী পার্টির একগুচ্ছ ঘোষণা।

২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার

উত্তরপ্রদেশের আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবসের দিন প্রকাশিত হবে দলের ‘জন-মন ঘোষণা পত্র’। এর সঙ্গেই রয়েছে ‘সত্তাইশ কা সংকল্প: পিডিএ কা প্রণ পত্র’ স্লোগান। পিছিয়ে পড়া শ্রেণি, দলিত ও সংখ্যালঘুদের পাশাপাশি সাধারণ মানুষ এবং মহিলাদের বিভিন্ন সমস্যাকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে এই ইস্তেহারে।

কী কী সুবিধার প্রতিশ্রুতি দিচ্ছে সমাজবাদী পার্টি?

দলের আগে করা ঘোষণা এবং ইস্তেহার নিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একাধিক সুবিধার কথা সামনে এসেছে। সেগুলি হল–

  • মহিলাদের বছরে ৪০ হাজার টাকা: ‘স্ত্রী সম্মান সমৃদ্ধি যোজনা’র আওতায় মহিলাদের বছরে ৪০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রাথমিকভাবে এই অঙ্ক দিয়ে শুরু করে প্রতি বছর অর্থের পরিমাণ বাড়ানোর কথাও জানিয়েছেন ডিম্পল যাদব।
  • স্বনির্ভরতার জন্য ২ লক্ষ টাকা: মহিলাদের স্বনির্ভর করে তুলতে আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব রয়েছে। এই খাতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত সহায়তার কথা উঠে এসেছে।
  • ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ: গার্হস্থ্য বিদ্যুৎ গ্রাহকদের জন্য মাসে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি।
  • বিনামূল্যে চিকিৎসা: দরিদ্র মানুষকে কোনও কার্ড ছাড়াই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রস্তাব।
  • পড়ুয়াদের জন্য ল্যাপটপ: দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে দল।
  • বিনামূল্যে যাতায়াত: পড়ুয়াদের জন্য সরকারি বাস, সিটি বাস ও মেট্রোয় বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। লখনউয়ে ছাত্রীদের বিনামূল্যে মেট্রো পরিষেবার কথাও উঠে এসেছে।

শুধু মহিলাদের আর্থিক সাহায্য কিংবা পড়ুয়াদের সুবিধা নয়, শিক্ষা ও কর্মসংস্থানেও বিশেষ গুরুত্ব দিতে চাইছে সমাজবাদী পার্টি। বন্ধ হয়ে যাওয়া প্রায় ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ যাদব। পাশাপাশি কৃষকদের ঋণ মকুব, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা, আখচাষিদের বকেয়া মেটানো এবং সেচের জন্য খালের জল সরবরাহের মতো বিষয়ও ইস্তেহারের সম্ভাব্য প্রতিশ্রুতির তালিকায় রয়েছে।

আরও পড়ুন: স্টেশনে জোর করে চাঁদা তোলার অভিযোগ, কালনায় বামেদের বিরুদ্ধে রুখে দাঁড়াল স্থানীয়রা

জানা গিয়েছে, এবারের ইস্তেহার তৈরির ক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি যুবসমাজ, কৃষক, মহিলা, শিল্পপতি এবং বিভিন্ন প্রান্তিক সম্প্রদায়ের মানুষের মতামত নেওয়া হয়েছে। শুধু রাজ্যস্তরের ইস্তেহার নয়, উত্তরপ্রদেশের ৭৫টি জেলার জন্য পৃথক ইস্তেহার প্রকাশের পরিকল্পনাও রয়েছে দলের। পাশাপাশি মহিলাদের জন্য আলাদা একটি ইস্তেহার পরে প্রকাশ করা হবে। অর্থাৎ, নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই নিজেদের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে সমাজবাদী পার্টি।

Click here to Read More
Previous Article
বছর শেষে সোনার বাজারে রেকর্ড পতন, আরও কমবে হলুদ ধাতুর দাম?
Next Article
বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও জেল, ঘোষণা বাংলাদেশের ‘ফকির কমিটির’ সভাপতির

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment