indiahood
indiahood

মোটা অঙ্কের বেতন! হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে M-UTS সহায়ক নিয়োগ

1 day ago

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলের হাওড়া ডিভিশনের তরফ থেকে বিভিন্ন স্টেশনে টিকিট ফেসিলেটর (M-UTS) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Railway Job)। বর্ধমান, ব্যান্ডেল, রামপুরহাট ইত্যাদি স্টেশনে এই নিয়োগ হবে বলে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কত টাকা বেতন দেওয়া হবে ইত্যাদি তথ্য জানার জন্য প্রতিবেদনটি পড়ুন।

হাওড়া ডিভিশনের তরফ থেকে এম-ইউটিএস নিয়োগ

পূর্ব রেলের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বর্ধমান স্টেশনে ১৪ জন, ব্যান্ডেল স্টেশনে ১২ জন, রামপুরহাট স্টেশনে ১২ জন এবং বোলপুর স্টেশনে ৩ জন নিয়োগের কথা উল্লেখ রয়েছে।

কী কী যোগ্যতা প্রয়োজন?

এখানে আবেদন করার জন্য অবসরপ্রাপ্ত রেল কর্মচারী হতে হবে বলে জানানো হয়েছে। তাছাড়া সাধারণ মানুষও আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে শূন্যপদ বিবেচনা করে নিয়োগ করা হবে। বলা হয়েছে, যতজন নিয়োগ প্রয়োজন তার তুলনায় বেশি সংখ্যক আবেদন জমা পড়লে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। তবে অতিরিক্ত আবেদনের জন্য বেসরকারি আবেদনকারীদেরকে মনোনয়নের জন্য লটারি করা হবে।

তবে এক্ষেত্রে আরও উল্লেখ করতে হয়, এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। আগামী ৩০ জুন, ২০২৭ পর্যন্ত এই মেয়াদ থাকবে। কিন্তু না উল্লেখ করলেই নয়, এখানে আবেদন করার জন্য আগে থেকে ফি প্রদান করতে হবে। সেক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ১০ হাজার টাকা জমা করতে হবে বলে জানানো হয়েছে। কিন্তু চাকরি পাওয়ার পর সেই টাকা রিফান্ড করে দেওয়া হবে। এছাড়া সবথেকে বড় ব্যাপার, প্রার্থীদের আগে থেকে কোনও অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না।

আরও পড়ুন: সূর্যদেবের কৃপায় ভাগ্য বদল, কপাল খুলবে ৩ রাশির! আজকের রাশিফল (৯ আগস্ট)

কীভাবে আবেদন করবেন?

এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে টেন্ডার ট্যাব থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর সেটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। এরপর সেই আবেদনপত্র সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া ডিভিশন, পূর্ব রেলের কার্যালয়, ডিআরএম বিল্ডিং (দ্বিতীয় তলা), হাওড়া – ৭১১১০১ ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে। কিন্তু হ্যাঁ, পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পাঠালে তা বাতিল করা হবে।

আবেদন শুরু হয়েছে ৬ আগস্ট থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ আগস্ট, বেলা ১২:১৫ মিনিট পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান, তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নেবেন।

Click here to Read More
Previous Article
১টি শেয়ার কিনলেই মিলবে ৫০০ টাকা, বাম্পার অফার এই সংস্থার
Next Article
মালদায় সমুদ্র সৈকতের আমেজ, ঘুরে আসুন ‘উত্তরবঙ্গের দিঘা’ ভাটরা বিল থেকে

Related চাকরি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment