indiahood
indiahood

দিঘার অদূরে রয়েছে লুকনো রত্ন, বর্ষায় ঘুরে আসুন অফবিট বালিডিহা ড্যাম থেকে

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষার মরসুমে বাড়িতে মন টেকানো দায়। কোথাও একটু গেলে কেমন হয় যেখানে পাহাড়, ড্যাম, নদী সব পাবেন! শুনে লোভ হচ্ছে তো? হওয়ারই কথা, কারণ বালিডিহা হল এমনই এক জায়গা যেখানে গেলে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। ভাবতে বাধ্য হবেন, কলকাতার কাছে এত সুন্দর জায়গা আছে আর আপনি জানেনই না সেটার সম্পর্কে। পিকনিক হোক, বা দুদিনের ছুটিতে ঝটিকা সফর, এই বালিডিহা বা এখানে থাকা ড্যামটি (Balidiha Dam) আপনাকে হতাশ করবে না। চলুন জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

বর্ষায় ঘুরে আসুন অফবিট বালিডিহা ড্যাম থেকে

বালিডিহা ড্যাম ওড়িশার অন্যতম সুন্দর জেলা ময়ূরভঞ্জে অবস্থিত। বালিডিহা ড্যাম হল ওড়িশার একটি শান্ত ও অফবিট পর্যটনস্থান। যে জল ভালোবাসে না সেও এখানে এসে জায়গাটির প্রেমে পড়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। দিঘা থেকে প্রায় ১২০-১৩০ কিমি দূরে থাকা জায়গাটি ওড়িশার লুকনো রত্ন। ময়ূরভঞ্জ জেলার শামখুঁটা ব্লকের অন্তর্গত ও বারিপদ শহর থেকে প্রায় ২০ কিমি দূরে অবস্থিত এই জায়গাটি খুবই ভালো। এখানে নেমে স্নান করার মজাও একটা আলাদা।

আরও পড়ুনঃ নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সিমলিপাল ন্যাশনাল পার্কের কাছাকাছি অবস্থিত হওয়ায় চারপাশে ঘন জঙ্গল ও পাহাড়ি পরিবেশ। ১৯১২ সালে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। জলাধারটি মূলত সেচের জন্য ব্যবহৃত হয়। প্রায় ৭৪ বর্গকিমি এলাকা জুড়ে জল ধরে রাখতে পারে। চারপাশে ঘন অরণ্য ও শান্ত প্রকৃতি, পিকনিক স্পট হিসেবেও পরিচিত এটি। শীত হোক বা বর্ষা, মরসুমের যে কোনও সময়ে আসুন না কেন, এই জায়গা আপনার মনে এক আলাদাই জায়গা করে নেবে। জলাধারের কাছে একটি পাহাড়ের চূড়া রয়েছে যেখান থেকে সকাল ও সন্ধ্যায় বালিডিহা বাঁধের সৌন্দর্য উপভোগ করা যায়। যেহেতু বাঁধটি পাহাড় ও জঙ্গলে ঘেরা, তাই এটি ছবি তোলার জন্য একটি চমৎকার জায়গা।

কীভাবে যাবেন?

সেক্ষেত্রে আগে আপনাকে কলকাতা থেকে বাসে করে বা ট্রেনে করে বারিপদা পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে প্রাইভেট গাড়ি করে আপনি বালিডিহা ড্যামে পৌঁছাতে পারবেন।

Click here to Read More
Previous Article
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া
Next Article
দারুণ ব্যাটারি, লুক ও প্রসেসর! বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে iQOO-র নতুন স্মার্টফোন

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment