indiahood
indiahood

১৫ আগস্টের মধ্যে অনলাইনে জনগণনার ফর্ম পূরণ করতে না পারলে কী হবে? জেনে নিন

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য তথা দেশে চলছে জনগণনার (Census) সেলফ-এনুমারেশন প্রক্রিয়া (Online Census)। তবে অনেকেই নিজে থেকে অনলাইনে নিজের তথ্য আপলোড করতে পারছেন না। অনেক ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়াচ্ছে ওয়েবসাইটের সার্ভার ইস্যু। কারও অভিযোগ, সাইবার ক্যাফের সামনে দীর্ঘ লাইন দিয়েও শেষ পর্যন্ত ফিরে আসতে হচ্ছে সার্ভারের সমস্যা থাকার কারণে! এদিকে 15 আগস্টের মধ্যেই শেষ করতে হবে সেলফ-এনুমারেশন। আর সেটা করতে না পারায় অনেকেরই প্রশ্ন, নির্ধারিত তারিখের মধ্যে এই কাজ করতে না পারলে কি কোনও ক্ষতি হবে?

15 তারিখের মধ্যে সেলফ-এনুমারেশন করতে না পারলে কী হবে?

এবছর অনলাইন মাধ্যমে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার পাশাপাশি অফলাইনেও অর্থাৎ সরকারি অফিস বা সরকারি আধিকারিকদের মাধ্যমেও হবে জনগণনার কাজ। যদিও প্রথম পর্বে সেলফ-এনুমারেশনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রক্রিয়ায় জনগণ নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য নিজেরাই আপলোড করছেন। আর তাতেই তৈরি হয়েছে সমস্যা। অনেকেরই অভিযোগ, ওয়েবসাইটের সমস্যা বা সার্ভার ইস্যুর কারণে জনগণনার জন্য তথ্য পূরণ করতে পারছেন না তাঁরা। কারও দাবি, প্রথম থেকে সমস্ত প্রক্রিয়া শেষ করলেও বাড়ির লোকেশন সেট করার সময় তৈরি হচ্ছে সমস্যা। আবার সব নতুন করে শুরু হচ্ছে ওয়েবসাইটে।

সাধারণ নাগরিকদের অনেকেরই প্রশ্ন, 15 আগস্ট তারিখের মধ্যে এই কাজ করতে না পারলে কি সমস্যায় পড়তে হবে? উত্তর, না। আসলে সেলফ-এনুমারেশনের সম্পূর্ণ ঐচ্ছিক প্রক্রিয়া। এতে কোনও বাধ্যবাধকতা নেই। সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, যাঁরা অনলাইনে নিজেদের তথ্য পূরণ করতে পারবেন তাঁরা এই কাজ করবেন। যাঁরা পারবেন না, সরকারি কর্মীরা তাঁদের বাড়িতে গিয়ে নিজেরাই সেই তথ্য সংগ্রহ করে নেবেন। কাজেই, 15 তারিখের মধ্যে সেলফ-এনুমারেশন করতে না পারলে ভয়ের কিছু নেই।

অবশ্যই পড়ুন: ব্রাজিল দলকে না এনে ইস্টবেঙ্গলকে টাকা দাও! AIFF-কে তুলোধোনা বাইচুং ভুটিয়ার

উল্লেখ্য, এই মুহূর্তে 2027 জনগণনার কাজ চলছে গোটা দেশে। আর সেই সেন্সাস এর প্রথম পর্ব অর্থাৎ সেলফ-এনুমারেশন শুরু হওয়ার আগে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেক সচেতন নাগরিককে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে জনগণনার ক্ষেত্রে সরকারকে সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিষয়টি ঐচ্ছিক হলেও তিনি সকলকে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

Click here to Read More
Previous Article
বাংলায় আসবে পদ্মার ইলিশ? বড় পদক্ষেপ রাজ্যের
Next Article
নিম্নচাপ সরলেও এখনই থামছে না বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment