indiahood
indiahood

নন্দীগ্রামে কংগ্রেস শিবিরে বড় ধাক্কা!

1 month ago

নন্দীগ্রামের ভোটের মুখে ফের ধাক্কা খেল কংগ্রেস শিবির। উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের হয়ে প্রচার চালানোর অভিযোগে এবার হাত শিবিরের আরও দুই বর্ষীয়ান নেতাকে পাকড়াও করল পুলিশ। ধৃত দুই নেতার নাম সুকৃতিরঞ্জন বিশ্বাস এবং মানিক ফকির। চণ্ডীপুরের একটি হোটেল থেকে তাঁদের আটক করে সরাসরি থানায় নিয়ে যায় নন্দীগ্রাম থানার পুলিশ।

স্থানীয় সূত্র অনুযায়ী, প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারে অংশ নিতেই ওই হোটেলে অবস্থান করছিলেন সুকৃতিরঞ্জন বিশ্বাস ও মানিক ফকির। আচমকাই পুলিশ অভিযানে চালিয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ভোটের মুখে বিরোধী শিবিরকে ভয় দেখাতে এবং সংগঠনকে অচল করতেই পরিকল্পিতভাবে একের পর এক নেতাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে জেলা কংগ্রেস।

Click here to Read More
Previous Article
কয়েক মাসের মধ্যেই ভয়াবহ খাদ্য সংকট! সতর্কবার্তা ভারতের বিদেশ মন্ত্রীর
Next Article
“আমাদের প্রতীক ফিরিয়ে দেওয়া হোক” ISF-র মামলাই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment