indiahood
indiahood

নতুন করে দুর্যোগ দক্ষিণবঙ্গে, ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

4 weeks ago

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কয়েক দিন তারপর গোটা দেশ বিশেষ করে বাংলা এবং ওড়িশা রথযাত্রা কেন্দ্র করে আনন্দে মেতে উঠবে। ইতিমধ্যেই আসন্ন এই উৎসবকে কেন্দ্র করে কাউন্টডাউন শুরু করে দিয়েছেন সাধারণ মানুষ। তবে সেই সকলের আনন্দে জল ঢালতে আরও শক্তিশালীভাবে তৈরী মৌসুমী অক্ষরেখা। নতুন করে দুর্যোগ শুরু হতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ সোমবার থেকেই শুরু হবে প্রকৃতির নতুন তাণ্ডব। কলকাতা সহ জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সোমবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া  (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সপ্তাহের প্রথম দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও বীরভূম জেলায়।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা গিয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিসের মতে এদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মালদা উত্তরে দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার অর্থাৎ সপ্তাহে দ্বিতীয় কর্ম ব্যস্ত দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  তবে ভারী বৃষ্টি হতে পারে নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়।

Click here to Read More
Previous Article
বাজেটের মধ্যেই স্বর্গীয় ভ্রমণ, ঘুরে আসুন কলকাতার অদূরে ‘সিমডেগা’ থেকে
Next Article
ভোট দেন অথচ ৬২ হাজারের ভোটারের নেই রেশন কার্ড! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment