indiahood
indiahood

নয়া অবতার, নতুন লুকে ফিরছে মারুতি সুজুকির ৬ লাখের এই গাড়ি

2 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে ভারতের বাজারে সাশ্রয়ী আর স্টাইল প্রিমিয়াম হ্যাচব্যাকের চাহিদা এমনিতেই বেশি। তবে গ্রাহকরা এখন আরও স্টাইলিশ ডিজাইন এবং প্রিমিয়াম ফিচার চায়। তবে সেই সেগমেন্টের রাজা হিসেবে বিবেচিত মারুতি সুজুকি (Maruti Suzuki) এবার তাদের জনপ্রিয় মডেল Baleno-কে নতুন আর আকর্ষণীয় রূপে বাজারে আনছে। এমনকি এই গাড়ি প্রিমিয়াম কিছু মডেলের সঙ্গে সরাসরি টেক্কা দেবে। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

কী কী পরিবর্তন আনা হচ্ছে এই মডেলে?

নতুন এই Baleno 2026 ফেসলিফ্ট মডেলের সাম্প্রতিক ছবিগুলি থেকে এর সামনের অংশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এতে একটি নতুন গ্রিল যোগ করা হতে পারে, যা হেডল্যাম্পগুলির মাঝখানে একটি পাতলা স্ট্রিপ দ্বারা যুক্ত থাকবে। তবে পাশের আকৃতি অপরিবর্তিত থাকবে বলেই জানা যাচ্ছে। কিন্তু নতুন ডিজাইনে 16 ইঞ্চির অ্যালয় হুইল থাকতে পারে। যদিও গাড়িটির মাপ পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কিন্তু এতে নতুন এলইডি টেইলল্যাম্প গ্রাফিক্স থাকার সম্ভাবনা রয়েছে।

2026 সালের Baleno ফেসলিফ্ট মডেলে একটি নতুন কেবিন থিম, এবং উন্নত সিট থাকতে পারে বলে দাবি করছে বেশ কিছু রিপোর্ট। তবে বর্তমান মডেলের তুলনায় এতে একটি বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম যুক্ত করা হতে পারে। সাথে একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, উন্নত ড্রাইভারের সিট, ছয়টি এয়ারব্যাগ, ওয়ারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, উন্নত কানেক্টেড কার ফিচার, ইবিএস সহ এবিএস ব্রেকিং সিস্টেম, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম সহ বেশ কিছু উন্নত মানের ফিচার দেওয়া হতে পারে।

আরও পড়ুন: এবার ছাত্রীদের ইলেকট্রিক ট্রাই-সাইকেল দেবে রাজ্য সরকার, কারা পাবে জানুন

অন্যদিকে সম্প্রতি লঞ্চ হওয়া ব্রেজা ফেসলিফ্ট মডেলের মতোই মারুতি সুজুকি তাদের আসন্ন এই মডেলটিতে রেনো থেকে নেওয়া 1.0 লিটার বুস্টারজেট টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন দেবে বলেই বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে। তবে বর্তমান যে 1.2 লিটার 4 সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরিটেড ডুয়াল ডিভিটি পেট্রোল ইঞ্জিন রয়েছে, তা ম্যানুয়াল এবং এএমটি উভয় গিয়ারবক্স বিকল্পের সঙ্গে দেওয়া হতে পারে। এমনকি এটি 90 Ps পাওয়ার এবং 113 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। তবে দাম নিয়ে যদি কথা বলি, তাহলে এই মডেলটির দাম হতে পারে মোটামুটি 6 লক্ষ টাকা থেকে 9.17 লক্ষ টাকা পর্যন্ত।

Click here to Read More
Previous Article
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হল ৮২ লাখ লিটার ডিজেল।
Next Article
ফ্রিতে সৈকত নগরী যেতে পারবেন মহিলারা, জানুন দুর্গাপুর-দিঘা বাসের সময়সূচি ও রুট

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment