indiahood
indiahood

অন্য স্কুলে গিয়ে করতে হবে শিক্ষকতা, সরকারি শিক্ষকদের জন্য নয়া বিজ্ঞপ্তি বিকাশ ভবনের

3 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুলের শিক্ষক সংকট মেটাতে এবার নয়া উদ্যোগ সরকারের। রাজ্যের সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলিতে বিষয়ভিত্তিক বিভিন্ন শিক্ষকের (Government Teacher) অভাব মেটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। এই মর্মে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। আর সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শিক্ষকের ঘাটতি পূরণ করতে এবার সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাঠানো হবে এই স্কুলগুলিতে। তবে এ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিমত পোষণ করছেন শিক্ষকরা।

শিক্ষক-শিক্ষিকার অভাব মেটাতে নয়া উদ্যোগ সরকারের

বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর বিকাশ ভবনের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের তরফ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে জেলার বিদ্যালয় পরিদর্শককে তা পাঠানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড স্কুলগুলিতে পঠনপাঠন স্বাভাবিক রাখতে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি পূরণ করা অত্যন্ত জরুরি। আর এই সমস্যা সমাধানে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারপোষিত স্কুলগুলি থেকে শিক্ষকদের অস্থায়ী ভিত্তিতে ওই মডেল বা ইন্টিগ্রেটেড স্কুলগুলিতে নিযুক্ত করা হবে। এমনকি সমস্ত জেলার ডিআই-দের অবিলম্বে শিক্ষক নির্বাচন করে গৃহীত পদক্ষেপের রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অস্থায়ীভাবে অন্য স্কুলে পাঠানো হলেও শিক্ষকদের চাকরির শর্তাবলী এবং বেতন অপরিবর্তিত থাকবে বলেই জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বদলি হওয়া শিক্ষকদের চাকরির যাবতীয় প্রশাসনিক বিষয় আগের মতোই তাদের মূল স্কুল কর্তৃপক্ষের আওতায় থাকবে। পাশাপাশি যে মডেল বা ইন্টিগ্রেটেড স্কুলে শিক্ষকরা কাজ করবেন, সেই স্কুল কর্তৃপক্ষ প্রতি মাসে সংশ্লিষ্ট শিক্ষকের ছুটির বিবরণ আর অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাঁর মূল স্কুলে পাঠিয়ে দেবে। এমনকি সেই তথ্যের ভিত্তিতে মূল স্কুল থেকে শিক্ষকদের প্রতি মাসে বেতন প্রদান করা হবে।

আরও পড়ুন: সোনা, রুপোর বাজারে ফের ধস, হুড়মুড়িয়ে কমল দাম! দেখুন রেট

তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সুর চড়াচ্ছেন শিক্ষকরা। এ বিষয়ে আপত্তি জানিয়ে শিক্ষকদের বক্তব্য, শূন্যপদ পূরণ না করে সাময়িকভাবে পঠনপাঠন সুষ্ঠুভাবে চলতে পারে না। অবিলম্বে শূন্যপদ পূরণ করে এই সমস্যার সমাধান করতে হবে। তাছাড়া হিন্দু, বেথুন, বেগম রোকেয়া, হেয়ারসহ বিভিন্ন জেলা স্কুলগুলির মতো প্রাচীন ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয়গুলি দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকটে ভুগছে। অন্যদিকে মডেল স্কুলগুলিতে ২০১৮ সালে প্রায় ৮০০ জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল। সেক্ষেত্রে ঐতিহ্যবাহী প্রাথমিক স্কুলগুলির জন্য কেন এই ব্যবস্থা করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন।

Click here to Read More
Previous Article
এই শর্তগুলি পূরণ না করলে পাবেন না ‘ভরসা’ প্রকল্পের সহায়তা, আবেদন পদ্ধতি জানাল সরকার
Next Article
ঝামেলা থামাতে গিয়ে ফের বিপত্তি শিলিগুড়িতে, পুলিশের উপর হামলা, ভাঙল গাড়ির কাচ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment