indiahood
indiahood

অপারেশন সিঁদুরে কজন ভারতীয় সেনা জওয়ান শহিদ? প্রথমবার জানাল ভারত

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও হামলার প্রতিবাদে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়ে পাকিস্তানের জঙ্গিদের মেরুদন্ড গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই অপারেশনের বর্ষপূর্তি হয়েছে সম্প্রতি। আর তার পরপরই এবার প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে নিহত ভারতীয় সেনার (Indian Army) সংখ্যা প্রকাশ করল আর্মি ওয়ার মেমোরিয়াল নামক একটি সরকারি ওয়েবসাইট। সেখানে নিহত ভারতীয় সেনা জওয়ানদের সংখ্যা জানানোর পাশাপাশি তাঁদের নাম এবং বিবরণ প্রকাশিত হয়েছে

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের বিবরণ প্রকাশ্যে এল

পাকিস্তানকে শায়েস্তা করতে ভারত যে অপারেশন সিঁদুর চালিয়েছিল সেই মিশনে মৃত্যু হয়েছে 6 জন ভারতীয় সেনা জওয়ানের। এবার সেই তালিকাই প্রকাশিত হল আর্মি ওয়ার মেমোরিয়াল নামক একটি সরকারি ওয়েবসাইটে। সেখানে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে অপারেশন সিঁদুরে মৃত ভারতীয় সেনা জওয়ানদের তালিকায় রয়েছেন সুবেদার মেজর পবন কুমার, লান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক ও হাবিলদার সুনীল কুমার সিং, রাইফেলম্যান সুনীল কুমার। এছাড়াও প্রয়াতের মধ্যে 6 নম্বর ব্যক্তি হলেন সুরেন্দ্র কুমার। তিনি ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট।

বলাই বাহুল্য, অপারেশন সিঁদুর নিয়ে বিগত দিনগুলতে নানান কাটাছেঁড়া হলেও এতদিন পর্যন্ত ভারত সরকারের তরফে এই বিশেষ অভিযানে নিহত ভারতীয় সেনার জওয়ানদের কোনও তথ্য প্রকাশ করা হয়নি। সরকারের কাছ থেকে নিহত সেনাদের সংখ্যা এবং পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হলেও সেই সংক্রান্ত তথ্য মেনেনি।

অবশ্যই পড়ুন: কখনও বন্ধ হবে না ইন্টারনেট, এই গ্রামে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেটা সেন্টার সিটি

উল্লেখ্য, 2025 সালের 22 এপ্রিল, পহেলগাঁওয়ে 26 জন নিরপরাধকে হত্যা করেছিল লস্করের সহযোগী সংগঠন টিআরএফের জঙ্গিরা। সেই ঘটনার প্রতিবাদে ভারতীয় নারীদের সিঁথির সিঁদুরের মান রাখতে পাকিস্তানের বুকে ভয়াবহ হামলা চালিয়েছিল ভারতীয় বায়ু সেনা। আর সেই হামলাতেই মৃত্যু হয় শতাধিক জঙ্গির। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাটি।

Click here to Read More
Previous Article
দুটি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ পেরোলেও ফিরল একটি LPG ট্যাংকার, বাড়ছে উদ্বেগ
Next Article
কখনও বন্ধ হবে না ইন্টারনেট, এই গ্রামে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেটা সেন্টার সিটি

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment