indiahood
indiahood

‘পাগল, ভন্ড…’ বাগেশ্বর বাবাকে এক হাত নিলেন রামদেব!

6 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও বিতর্কের কেন্দ্রে বাগেশ্বের বাবা ওরফে ধীরেন্দ্র শাস্ত্রী। এবার তাঁর বিরুদ্ধে সরব হলেন খোদ বাবা রামদেব! ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই ধীরেন্দ্র শাস্ত্রীকে কড়া আক্রমণ করেন বাবা রামদেব (Ramdev)। তাঁর বক্তব্যে উঠে আসে, ধর্মের নামে ভণ্ডামি, পণ্ডিত্য এবং দেব-দেবীকে তুলনা করার প্রসঙ্গও। ঠিক কী কী বললেন বাবা রামদেব?

নাম না করে ধীরেন্দ্র শাস্ত্রীকে নিশানা বাবা রামদেবের

সাম্প্রতিক সময়ে একাধিকবার নিজের নানান মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামচন্দ্র এবং কৃষ্ণকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করতেও শোনা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে অবশ্য ক্যামেরার মুখোমুখি হয়ে ক্ষমাও চেয়েছিলেন ধীরেন্দ্র। এবার নাম উল্লেখ না করেই তাঁকে নিশানা করলেন বাবা রামদেব!

ঝাড়খণ্ডের ওই সভায় অংশ নিয়ে বাবা রামদেব বলেন, “কিছু মানুষ না বেদ পড়েছেন, না দর্শন-উপনিষদ, না কোরান, না রামায়ণ, না মহাভারত। এমনকী সংবিধান ও গণতন্ত্র সম্পর্কেও জানেন না তাঁরা। অথচ দাঁড়িয়ে নানা কথা বলে চলেছেন। বলেন, আমরা সনাতন ও হিন্দু ধর্মকে বাঁচাব। আরে আগে নিজেকে বাঁচাও।” এদিন ধর্মের নামে মানুষকে ভয় দেখানোর অভিযোগও তোলেন বাবা রামদেব।

রামদেব আরও বলেন, “সনাতনের একটি দিক নিয়ে ভিড়কে উত্তেজিত করার চেষ্টা হয়। ধর্ম, দেব-দেবী থেকে শুরু করে ভূত-প্রেতের নামে মানুষকে শোষণ করা হয়।” এদিন একেবারে কটাক্ষের সুরে বাবা রামদেব ব্যঙ্গ করে এও বললেন, চাইলে তিনি মানুষের মধ্যে ভূত ঢোকার মতো পরিস্থিতিও তৈরি করে দিতে পারেন। রামদেবের কথায়, কিছু কৌশল দেখিয়ে মানুষের মধ্যে ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা হচ্ছে।

 

আরও পড়ুন: চেয়েছিল সাহায্য, নেপালকে ২৪,০০০ কোটি রুপির প্যাকেজ দিয়েই দিল ভারত

এরপরই ভগবান রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের মধ্যে তুলনা নিয়ে রামদেব বলেন, কোনও দেব-দেবীর মধ্যে কখনই তুলনা করা উচিত নয়। বাবা রামদেবের কথায়, “রাম মহান, আর কৃষ্ণ টেড়েমেড়ে” এ ধরনের মন্তব্য করা ভুল। ক্ষমা চাওয়ার পরেও যদি কেউ এই ধরনের মন্তব্য করেন তবে সেটা মেনে নেওয়া যায় না।” এদিন নাম না করে ধীরেন্দ্রকে পাগল, ভন্ড, পাখণ্ডী, ধূর্ত বলেও উল্লেখ করতে শোনা যায় রামদেব বাবাকে। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি বাগেশ্বর বাবার।

Click here to Read More
Previous Article
যুবসাথীর নাম বদলে ভরসা স্কিম, কবে থেকে মিলবে টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
Next Article
এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার, তাও এই অঙ্কে সেমিফাইনালে পৌঁছবে ভারত

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment