indiahood
indiahood

পারেননি বিশ্বের সেরা পাওয়ার হিটাররা, সেই কাজ করেই ইতিহাস লিখলেন অভিষেক শর্মা

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই নীরবে বিরাট রেকর্ড গড়লেন ভারতের অভিষেক শর্মা (Abhishek Sharma)। চেষ্টার লি স্ট্রিটের স্টেডিয়ামে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি এদিন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম 100 ছক্কার রেকর্ড গড়ে ফেললেন 20 ওভারের ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান। সেই সূত্রেই তিনি ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এক সময়কার দাপুটে ক্রিকেটার ইভিন লুইসের রেকর্ড।

পারেননি কোনও পাওয়ার হিটার!

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অল্প সময়ে 100 ছক্কা মারার কাজ করে দেখাতে পারেননি কোনও পাওয়ার হিটার। গতকাল দুর্ধর্ষ ব্যাটিং দেখিয়ে সেই কাজ করে দেখিয়েছেন ভারতের অভিষেক শর্মা।  এদিন 6টি চার এবং 4টি ছয় সহযোগে 59 রানের বড় ইনিংস খেলেন তিনি। বলাই বাহুল্য, গতকাল ব্যাট করতে এসেই আউট হয়ে মাঠ ছাড়েন সঞ্জু স্যামসন এবং ইশান কিষাণ। ঠিক সেই মুহূর্তে দলের কঠিন সময়ে সঙ্গ দিয়েছিলেন অভিষেক।

না বললেই নয়, ইংল্যান্ডের বিপক্ষে বুধবার ব্যাট করতে নেমেই অভিষেক শর্মা যে ঝড় দেখিয়েছিলেন তা মনে গেঁথে থাকবে ভক্তদের। দ্রুততার সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের 100 ছয়ের রেকর্ড সম্পূর্ণ করতে খেলতে হয়েছিল মোট 785টি বল। আর তাতেই ইভিন লুইসের রেকর্ড খান খান করে দিলেন তিনি। বলে দিই, এই ক্যারিবিয়ান তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 100 ছয় মারতে 789 বল খেলেছিলেন।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের মাটিতে হাফসেঞ্চুরি করেই বিরাট কোহলির আসন কেড়ে নিলেন শ্রেয়স আইয়ার

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে অল্প বলে দ্রুততম 100 ছয় মারার নিরিখে প্রথম চার ক্রিকেটারের তালিকায় অভিষেক শর্মা এবং ক্যারিবিয়ান স্টার ইভিনের পর রয়েছেন ফিন অ্যালেন এবং টিম ডেভিড। প্রথম জন 100 ছক্কা মারতে 871 এবং দ্বিতীয় জন 931টি বল খেলে এই কীর্তি গড়েছিলেন।

Click here to Read More
Previous Article
“ক্রিকেট ছেড়ে স্কুলে যাওয়া শুরু করো!” বৈভব সূর্যবংশীকে পরামর্শ প্রাক্তন তারকা ক্রিকেটারের
Next Article
কাটোয়ায় গান্ধী মূর্তিতে কালো কাপড় দেওয়া কালপ্রিট গ্রেফতার, পরিচয় জানলে অবাক হবেন

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment