indiahood
indiahood

প্যান কার্ড বানাতে আর ছুটতে হবে না, দেখে নিন ঘরে বসে আবেদন করার সহজ পদ্ধতি

2 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে এই ডিজিটাল যুগে আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা ট্যাক্স জমা দেওয়ার জন্য প্রতিটি নাগরিকের কাছেই প্যান কার্ড (Pan Card) একটি অপরিহার্য নথি। আগে প্যান কার্ড তৈরির জন্য মানুষকে সরকারি অফিসে গিয়ে আবেদন করতে হত এবং সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হত। তবে, এখন আয়কর বিভাগ (Income Tax Department) এই প্রক্রিয়াটিকে ডিজিটাল করে দিয়েছে। ফলে সহজেই ঘরে বসে মাত্র ১০ মিনিটে প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন আপনিও। ই-প্যান কার্ড (e-PAN Card) বানানোর জন্য কোনো অর্থ খরচ করারও দরকার নেই। আসুন তাহলে অনলাইনে প্যান কার্ড তৈরির প্রক্রিয়াটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্যান কার্ড বানানোর জন্য কী কী শর্ত পূরণ করতে হবে?

১. প্যান কার্ড পাওয়ার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।

২. আগে অন্য কোনো প্যান কার্ডের সাথে লিঙ্ক না করা একটি বৈধ আধার কার্ড থাকতে হবে আবেদনকারীর।

৩. আবেদনকারীর মোবাইল নম্বরটিকে তার আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকতে হবে, কারণ সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমেই সম্পন্ন হবে।

আরও পড়ুন: ৭০% শিক্ষক না থাকলে বদলি নয়, উৎসশ্রী পোর্টাল নিয়ে শুরু হল নতুন বিতর্ক

কিভাবে করবেন আবেদন?

প্রথমে, মোবাইল বা কম্পিউটারে আয়কর বিভাগের অফিসিয়াল ই-ফাইলিং ওয়েবসাইট (incometax.gov.in) খুলতে হবে। তারপর হোমপেজের বাঁদিকে থাকা ‘কুইক লিঙ্কস’ (Quick Links) সেকশনে যেতে হবে। সেখানে ‘ইনস্ট্যান্ট ই-প্যান’ (Instant e-PAN)-এর একটি অপশন থাকবে, যেটিতে আবেদনকারীকে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলে যাবে।

নতুন পেজে, “গেট নিউ ই-প্যান” (Get New e-PAN) বাটনে ক্লিক করে, যিনি আবেদন করছেন তাঁর ১২ সংখ্যার আধার নম্বরটি নির্দিষ্ট বক্সে লিখতে হবে এবং শর্তাবলী (Terms and Conditions) মেনে নেওয়ার বক্সে টিক দিতে হবে। এরপর আপনি আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড  ওটিপি আসবে। সেটি যথাস্থানে লিখে  “কনফার্ম” বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন: বাংলায় ৭ম বেতন কমিশনের অনুমোদন, ৪ সদস্যের কমিটি গঠন রাজ্য সরকারের

তথ্য যাচাই এবং ই-প্যান ডাউনলোড করার পদ্ধতি

ওটিপি ঠিকভাবে যাচাই হয়ে গেলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবেই আধার কার্ড থেকে আবেদনকারীর নাম, ঠিকানা, ছবি ও জন্ম তারিখ সহ সমস্ত তথ্য সংগ্রহ করে নেবে। এই তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর, ফর্মটি জমা দিতে হবে।  জমা দেওয়ার পর, ডিপার্টমেন্টের তরফে একটি রসিদ নম্বর দেওয়া হবে এবং মাত্র ১০ মিনিটের মধ্যেই ওয়েবসাইটটি থেকে পিডিএফ (PDF) ফরম্যাটে ডিজিটাল ই-প্যান কার্ড ডাউনলোড করা যাবে।

Click here to Read More
Previous Article
কন্যা সুপ্রিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে শরদ পওয়ার
Next Article
“ছাত্র-ছাত্রীদের মারছেন, লজ্জা করে না?” এবার দিল্লির আন্দোলন নিয়ে বিস্ফোরক অরিজিৎ সিং

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment