indiahood
indiahood

রাধারমণ দাসকে সব পদ থেকে সরাল ইসকন, প্রকাশ্যে এল অপসরণের ৬ কারণ

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: ইসকনের (ISKCON) কলকাতা শাখার সহ-সভাপতি (ISKCON Kolkata Vice President) হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাধারমণ দাস (Radharaman Das)। সম্প্রতি রাজ্যের মিড-ডে মিল নিয়েও তার বক্তব্য সামনে আসে। তবে হঠাৎই তাকে প্রতিষ্ঠানের সমস্ত পদ থেকে পদচ্যুত করার কথা ঘোষণা করেছে ইসকন কর্তৃপক্ষ। অর্থাৎ এখন আর তিনি প্রত্যক্ষভাবে ইসকনের সঙ্গে জড়িত নন। কিন্তু কী কারণে পদ হারাতে হলো তাকে? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। এরই মাঝে সমাজমাধ্যমে তার পদচ্যুতি নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন রাধারমণ দাস।  

পদচ্যুত হওয়ার কারণ নিজেই জানালেন  

নিজস্ব এক্স (X) হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে রাধারমণ দাস জানিয়েছেন, ২০২৩ সাল নাগাদ ইসকনের গোরক্ষা সংক্রান্ত বিষয়ে মারাত্মক অভিযোগ তুলেছিলেন রাজনীতিবিদ ও প্রাণী অধিকার কর্মী মানেকা গান্ধী (Maneka Gandhi)। ‘দেশের সবচেয়ে বড় প্রতারক’ বলেও আক্রমণ করেছিলেন। সেই কারণে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয় মানেকার বিরুদ্ধে। সেটি তার বহিষ্কারের অন্যতম কারণ হতে পারে। 

প্রসঙ্গত জানিয়ে রাখি, মানেকা গান্ধী দাবি করেছিলেন ইসকন তাদের গোশালা থেকে গরুগুলিকে কসাইদের কাছে বিক্রি করে দেয়। অন্ধ্রপ্রদেশে অনন্তপুর জেলায় ইসকনের গোশালা পরিদর্শন করতে গিয়ে মানেকা দেখেন, সেখানে কোন বাছুর নেই। তার দাবি ছিল  যদি বাছুর না থাকে তাহলে ধরে নিতে হয় সেগুলিকে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়াও তিনি গোশালা ও গোরক্ষার নাম করে সরকারের কাছ থেকে ব্যাপক সুযোগ-সুবিধা নেওয়া নিয়ে ইসকনকে তোপ দেগেছিলেন। গোশালায় পশুদের স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তোলেন মানেকা। তবে ইসকন এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। কর্তৃপক্ষের তরফ থেকে রাধারমন দাস জানান এই ধরনের মিথ্যা অপপ্রচারের জন্য কোটি কোটি ভক্তের ভাবাবেগে আঘাত লাগবে। তাই ১০০ কোটি টাকার  মানহানির নোটিস করা হয় তার বিরুদ্ধে। 

এছাড়াও রাধারমণ দাস বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, হত্যা ও মন্দির ভাঙার ঘটনা নিয়ে বারংবার সরব হয়েছেন। সে সময় তিনি অভিযোগ করেন, বাংলাদেশের মৌলবাদীরা প্রকাশ্যে সংখ্যালঘু হিন্দুদের শেষ করার উস্কানি দিচ্ছে। অশান্তির সময় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার এবং সেখানকার ইসকন সন্ন্যাসীদের ওপর হামলা নিয়েও তীব্র সমালোচনা করেছিলেন রাধারমণ দাস। এটিও পদচ্যুত হওয়ার একটি কারণ হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুনঃ NPS-এ নয়া ব্যবস্থা, গ্রাহকদের সুবিধার্থে চালু হল ‘পেনশন সহায়ক’ পোর্টাল

এক্স পোস্টে রাধারমণ দাস বলেন, ইসকনের বিরুদ্ধে কৌতুক শিল্পী সুরলিন কৌরের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা ও কট্টর সনাতনীদের বক্তব্যের সমালোচনা করেছিলেন তিনি। ২০২৪ সালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন ১৯৭৬ সালে নিউইয়র্কের প্রথম রথযাত্রার বিশেষ উদ্যোক্তা ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, গত ২৯ মে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যা ইসকন বিরোধী বলে তাকে তার পদ থেকে সরানো হয়েছে। 

Click here to Read More
Previous Article
৫০০০ টাকা বেতন বাড়লেও অখুশি, মোবাইল রিচার্জ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ আশাকর্মীদের
Next Article
নতুন হাইওয়েতে ৬০ কিমির মধ্যে হবে না টোল প্লাজা, নিয়ম কেন্দ্রের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment