indiahood
indiahood

সেপ্টেম্বরের শুরুতে শুক্রের গোচরে পাঁচ রাশির কপালে দুর্ভোগ, অর্থহানী ও সম্পর্ক নষ্টের যোগ

1 week ago

অনন্যা সরকার, কলকাতা: দরজায় কড়া নাড়ছে সেপ্টেম্বর। হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে, এই মাস বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জন্য হতে চলেছে বিশেষ পরিবর্তনের মাস। জ্যোতিষ বিশারদরা জানাচ্ছেন, আগামী ২ সেপ্টেম্বর শুক্র গ্রহের রাশি পরিবর্তন বা গোচর ঘটবে (Venus Transit)। গ্রহটি তাঁর নিজের ঘর অর্থাৎ তুলায় প্রবেশ করতে চলেছে। শুক্রকে প্রেম, বিবাহ, সম্পর্ক এবং সম্পদের কারক গ্রহ বলে মনে করা হয়। গোচরের প্রভাব ১২টি রাশির ওপরই পড়বে। তবে এর মধ্যে ৫টি রাশির জাতক-জাতিকাদের ওপর বিশেষ প্রভাব দেখা যাবে। তাঁদের ক্ষেত্রে এই সময়ে সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে অপ্রয়োজনীয় ব্যয়, অবাস্তব প্রত্যাশা এবং সম্পর্কের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত। আসুন তাহলে দেখে নেওয়া যাক শুক্রের গোচরে কোন রাশির জাতক জাতিকাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। 

বৃষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রের গোচরের ফলে  বৃষ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, সহকর্মীদের সাথে মতবিরোধের পাশাপাশি কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এসময় আড়ম্বর ও বিলাসিতার পেছনে আপনি অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যেতে পারে। আর্থিক লেনদেনের  ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ও দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। 

কন্যা রাশি

জ্যোতিষশাস্ত্র বলছে, শুক্রের গোচর কন্যা রাশির জাতকদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা নিয়ে এলেও বিলাসিতার পেছনে জাতক-জাতিকার খরচ বেড়ে যেতে পারে। অতিরিক্ত স্পষ্টবাদিতার কারণে পারিবারিক অশান্তি ডেকে আনতে পারেন। কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে পরখ করে নিন এবং আর্থিক লেনদেনের সঠিক হিসাব রাখুন। পারিবারিক বিবাদ, অপ্রয়োজনীয় কেনাকাটা এবং আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এসময।

আরও পড়ুন: অশ্বিনী নক্ষত্রে বিরাট উন্নতি, ভাগ্য ইউটার্ন মারবে ৫ রাশির! আজকের রাশিফল, ১ সেপ্টেম্বর

বৃশ্চিক রাশি

জ্যোতিষশাস্ত্র মতে, শুক্রের গোচরের বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খরচ ভীষণভাবে বেড়ে যেতে পারে। বিনোদন, ভ্রমণ, বিলাসদ্রব্য বা ব্যক্তিগত আয়েশের পেছনে অনেক অর্থ অপচয় হয়ে যেতে পারে এসময়। বিদেশ সংক্রান্ত কাজকর্মে সাফল্য আসতে পারে, তবে খেয়াল রাখতে হবে যেন আপনার খরচ বাজেটের বাইরে বেরিয়ে না যায়। ভ্রমণের অতিরিক্ত খরচ, অপ্রয়োজনীয় ব্যয় এবং গোপন আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করুন।

মকর রাশি

জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, শুক্রের গোচরের ফলে মকর রাশির জাতক-জাতিকারা কর্মজীবন ও সুনাম নিয়ে সমস্যায় পড়তে পারেন। বন্ধুত্বপূর্ণ স্বভাব আপনার সাথ দিলেও, অফিসের রাজনীতি বা সবাইকে খুশি করার প্রবণতা বিপত্তি ডেকে আনতে পারে। পেশাগত সিদ্ধান্ত ও ব্যক্তিগত সম্পর্ককে এসময় গুলিয়ে ফেললে চলবে না। শুধুমাত্র কর্মক্ষেত্রের সম্পর্ক বা সুখ্যাতির আশার ওপর ভিত্তি করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

আরও পড়ুন: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভাগ্য ফিরবে পাঁচ রাশির, জেনে নিন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

মীন রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রের গোচরের ফলে মীন রাশির জাতক-জাতিকাদের আর্থিক লেনদেন, বিমা, বিনিয়োগ, ট্যাক্স এবং ঘনিষ্ঠ সম্পর্কের মতো জায়গাগুলোতে হঠাৎই সমস্যার উদ্রেক হতে পারে। তাই এইসময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে এবং জীবনসঙ্গী বা ব্যবসার অংশীদারের সাথে আর্থিক লেনদেনে সম্পূর্ণ সততা বজায় রাখা খুবই জরুরি। 

Click here to Read More
Previous Article
শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের তিন অস্থায়ী স্টপেজের মেয়াদ বাড়াল রেল
Next Article
সমূহ বিপদের মুখে উত্তরবঙ্গ! মৃত নদী জেগে উঠলে নিশ্চিহ্ন হবে বহু এলাকা

Related জ্যোতিষ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment