indiahood
indiahood

শেয়ার বাজার থেকে আয় করতে চান? বিনিয়োগ করুন এই শেয়ারে!

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগ করে মোটা টাকা আয়ের ইচ্ছা কার না থাকে! তবে বিনিয়োগ করলেই তো হবে না। সেজন্য প্রয়োজন বিশেষজ্ঞদের পরামর্শ। বিশেষ করে যে সমস্ত সংস্থার শেয়ারে বিভিন্ন ব্রোকারেজ ফার্ম আস্থা প্রকাশ করে থাকে পরবর্তীতে সেই সব সংস্থার শেয়ারগুলির দামই বাড়ে হুড়মুড়িয়ে। আজকের প্রতিবেদনে রইল তেমনই একটি শেয়ারের খোঁজ। যা কেনার পরামর্শ দিচ্ছে জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল।

এই শেয়ার থেকে আয় হতে পারে মোটা টাকা

দেশের বৃহত্তম স্ট্রাকচারাল স্টিল টিউব প্রস্তুতকারক এপিএল অ্যাপোলো টিউবস এর শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম মতিলাল। ব্রোকারেজ হাউজটি জানিয়েছে, আগামী দিনে এই সংস্থার একটি শেয়ারের দাম গিয়ে দাঁড়াতে পারে 2150 টাকায়। যদিও বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম রয়েছে 1794 টাকা 65 পয়সা। বিগত দিন গুলিতে এই শেয়ার বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে। আগামীতেও সেই সুদিন ফিরে আসবে বিনিয়োগকারীদের, এমনটাই দাবি এই ব্রোকারেজ সংস্থাটির।

বলাই বাহুল্য, ভারতের স্ট্রাকচারাল স্টিল টিউব শিল্পে একাই আধিপত্য বিস্তার করে চলেছে এই সংস্থা। গোটা দেশে এই সংস্থার 11টির বেশি উৎপাদন কেন্দ্র রয়েছে। যেগুলির বার্ষিক উৎপাদন ক্ষমতা 50 লাখ মেট্রিক টন। বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্থা যেভাবে দিন দিন নিজেদের ব্যবসা বাড়াচ্ছে এবং তা থেকে মুনাফা অর্জন করছে তাতে ভবিষ্যতে এই সংস্থায় বিনিয়োগ বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে সুরক্ষিত এবং নিরাপদ হতে চলেছে।

অবশ্যই পড়ুন: কুকুরের কামড়ে বাড়ে জলাতঙ্কের ঝুঁকি! সংক্রমণ এড়াতে করে ফেলুন এই কাজগুলি

ভারতের জনপ্রিয় এই ব্রোকারেজ ফার্মটি স্পষ্ট করে জানিয়েছে, আগামী দিনে এই সংস্থার একটি শেয়ারের দাম 20 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মূলত এমন দাবি করেই এই শেয়ারটিকে বাই রেটিং দিয়েছে তারা। বলা হচ্ছে, যত দ্রুত সম্ভব এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে নেওয়া প্রয়োজন। তাতে আখেরে লাভ হবে বিনিয়োগকারীদেরই!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
8000mAh ব্যাটারির সাথে সুপার পারফরমেন্স, বাজেটের মধ্যে লঞ্চ হচ্ছে OnePlus N6
Next Article
বর্ষায় ঘুরে আসুন ঘিস ও চেল নদীতে ঘেরা ‘মানাবাড়ি’ থেকে, ভুলে যাবেন স্ট্রেস

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment