indiahood
indiahood

শেয়ার বাজারের কঠিন সময়েও আপনার অবস্থা বদলে দিতে পারে TATA-র এই শেয়ার!

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অস্থিরতার মধ্যেও বেশ কিছু স্টক ভরসা যোগাচ্ছে। সেই তালিকায় প্রথমদিকে রয়েছে টাটার একাধিক স্টক। সদ্য টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলের শেয়ারের দাম 5 শতাংশ বেড়েছে। বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্ম সহ শেয়ার বাজারের বিশেষজ্ঞরা এই সংস্থার শেয়ারে আস্থা রেখেছে। তাঁরা বলছেন, ভবিষ্যতে এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের ভাগ্য বদলে দিতে পারে। বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে এই শেয়ার থেকে মোটা টাকা আয় হয়েছে বিনিয়োগকারীদের।

টাটার এই শেয়ার অবস্থা বদলে দেবে আপনার!

টাটা মোটরসের এই সংস্থার শেয়ারের দাম আজ 400 টাকায় খোলার পর ট্রেডিং সেশন চলাকালীন এর দাম 5 শতাংশ বেড়ে 420 টাকা 10 পয়সায় দাঁড়িয়েছে। না বললেই নয়, নভেম্বর, 2025 থেকে এই সংস্থার শেয়ার বিয়োগকারীদের ভাল রিটার্ন দিয়েছে। সেই পরিমাণটা 59 শতাংশের বেশি। মূলত সে কারণেই এই সংস্থার শেয়ারে আস্থা রাখছেন বিশেষজ্ঞরা।

জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম, সিএলএসএ টাটার এই শেয়ার কেনার পরামর্শ দিচ্ছেন বিনিয়োগকারীদের। এই ব্রোকারেজ ফার্মটি জানিয়েছে আজকের দিনে টাটা মোটরসের এই শেয়ারের দাম 420 টাকায় দাঁড়ালেও আগামী দিনে এর দাম 527 টাকা পর্যন্ত বাড়তে পারে। এমন দাবিতেই বিনিয়োগকারীদের এই শেয়ারে টাকা রাখার পরামর্শ দিচ্ছে এই ফার্ম।

অবশ্যই পড়ুন: আলো জ্বেলে পথ দেখাবে গাছ! জৈব প্রযুক্তি ব্যবহার করে তৈরি বায়োলুমিনেসেন্ট প্লান্ট

এছাড়াও HSBC সহ আরও এক ব্রোকারেজ ফার্ম এই সংস্থার শেয়ারের বিনিয়োগ করার পরামর্শ দিয়েছে। তাদের দাবি এই শেয়ারের দাম খুব শীঘ্রই 490 টাকা হয়ে যেতে পারে। যদিও ওপর একটি ব্রোকারেজ ফার্ম ফার্ম এই সংস্থার শেয়ারটিকে নিউট্রাল রেটিং দিয়েছে। সেক্ষেত্রে এই শেয়ারে বিনিয়োগ করা যেতেই পারে। তবে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
হবে বিপুল কর্মসংস্থান, ভারতে আরও ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের
Next Article
UAE-র GDP সমান! ৩ দিনে ৬০,০০০,০০,০০,০০০ টাকা হারালেন ইলন মাস্ক

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment