indiahood
indiahood

শিয়ালদা ডিভিশনে কমছে লোকাল ট্রেন, বড় সিদ্ধান্ত পূর্ব রেলের

1 month ago

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই চাপ বাড়ছে হাওড়া, শিয়ালদা স্টেশনের ওপর। চাপ কমাতে পূর্ব রেল শিয়ালদা ডিভিশন (Sealdah) কলকাতা স্টেশন (Kolkata) থেকে স্পেশাল ট্রেন চালায়। শুধু তাই নয়, আগে এই স্টেশন থেকে সাপ্তাহিক বা দুসাপ্তাহিক ট্রেন চলত। কিন্তু এখন এখানে লোকাল ট্রেন থেকে শুরু করে দৈনিক ট্রেন চলাচল করে। কিন্তু এখন এটাই যেন সকলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। এত লোকাল ট্রেন চলছে যে বাকি ট্রেনগুলি দেরিতে চলছে। ফলে সমস্যা বাড়ছে সাধারণ যাত্রীদের। এহেন পরিস্থিতিতে এবার বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এই স্টেশনে ট্রেন কমানোর সিদ্ধান্ত নেওয়া হল।

ট্রেনের সংখ্যা কমছে কলকাতা স্টেশন থেকে

পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ সার্কুলার রেললাইনে তাদের পরিষেবাগুলির পুনর্গঠন করছে বলে বুধবার জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। তিনি বলেন, ‘দূরপাল্লার মেল, এক্সপ্রেস এবং ট্রেন অন ডিমান্ড (টিওডি) পরিষেবার কারণে কলকাতা স্টেশনে প্ল্যাটফর্মের তীব্র ঘাটতি মেটানোই এর মূল উদ্দেশ্য। বর্তমানে, ১ নম্বর প্ল্যাটফর্মটিই স্টেশনের একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে সরাসরি কনকোর্সে প্রবেশ করা যায়। কিন্তু প্ল্যাটফর্মটি প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শুধুমাত্র লোকাল ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয়। অন্যান্য প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যেই প্রায় পূর্ণ সক্ষমতায় চলার কারণে, প্ল্যাটফর্ম না পাওয়ায় দূরপাল্লার যাত্রীদের দেরির সম্মুখীন হতে হয়।’

বড় পরিকল্পনা রেলের

সূত্রের খবর, সকাল ১১.১৫টা থেকে বিকেল ৫.১৫টা পর্যন্ত সার্কুলার রেল পরিষেবার পরিবর্তন করা হবে, যাতে এই সময়ে কলকাতা স্টেশনের মধ্যে দিয়ে কোনো লোকাল ট্রেন না যায়। অর্থাৎ এই সময়ের মধ্যে কলকাতা স্টেশন থেকে কোনওরকম লোকাল ট্রেন চলবে না। এর ফলে দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির জন্য ছয় ঘণ্টার একটি নির্দিষ্ট সময় পাওয়া যাবে। এই সময়ে ট্রেনগুলি কলকাতা স্টেশন থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং সেখানেই শেষ হবে। ডিআরএম জানিয়েছেন, এর ফলে আর জি কর মেডিকেল কলেজ এবং বাজার এলাকার কাছাকাছি যাত্রীদের সুবিধা হবে।

আরও পড়ুনঃ আবাস যোজনায় ঘর করলে বালি মিলবে মাত্র ১৫০০ টাকায়, বড় ঘোষণা

চক্ররেলে চলাচলকারী নতুন ট্রেনগুলি সম্পর্কে বললে, মাঝেরহাট এবং টালার মধ্যে একটি নতুন লোকাল ট্রেন চালু হবে। এ ছাড়া, বিবাদী বাগ এবং শিয়ালদহের মধ্যে চলা একটি লোকাল ট্রেন টালা থেকে ছেড়ে মাঝেরহাট হয়ে শিয়ালদহ যাবে। বিবাদী বাগ থেকে যে হাবড়া লোকাল চলত, সেটি বালিগঞ্জ, কাঁকুড়গাছি হয়ে বনগাঁ পর্যন্ত যাবে। মাঝেরহাট-নৈহাটি এবং মাঝেরহাট-বারাসত লোকাল চক্র রেলপথ ধরে ছোটার পরিবর্তে বালিগঞ্জ, কাঁকুড়গাছি হয়ে চলবে। ব্যস্ত সময়ে মাঝেরহাট-বনগাঁ লোকাল বারাসত পর্যন্ত চলবে। নৈহাটি-বালিগঞ্জ লোকাল বালিগঞ্জের পরিবর্তে বি বা দী বাগ পর্যন্ত চলবে।

Click here to Read More
Previous Article
দুর্গাপুরে হাড়হিম করা গণধর্ষণ!
Next Article
পেনাল্টির আগে দুবার আল্লাহ-কে ডাকলেন রোনাল্ডো! কেন? | Why Ronaldo Said Bismillah Before Penalty?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment