indiahood
indiahood

যাদবপুরের নামবদলের প্রস্তাবে কটাক্ষ সিপিএম নেতা সৃজনের

2 months ago

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নাম পরিবর্তন করে 'ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়' রাখার বিজেপি বিধায়কের দাবি ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। যাদবপুরের স্থানীয় বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে চরম কড়া ও ব্যঙ্গাত্মক আক্রমণ শানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। শর্বরীর প্রস্তাবকে কটাক্ষ করে সৃজনের পাল্টা দাবি— ঋষি অরবিন্দকে খামোখা না টেনে বিশ্ববিদ্যালয়ের নাম বদলে সরাসরি 'নাথুরাম গডসে বিশ্ববিদ্যালয়' করে দেওয়া হোক!