indiahood
indiahood

যানজট থেকে মুক্তি, ডাবল চওড়া হচ্ছে নন্দকুমার-দিঘা জাতীয় সড়ক, সম্পন্ন জমি অধিগ্রহণ

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ দিঘা (Digha) যাওয়ার রাস্তা আরও সহজ হতে চলেছে। দিঘা মানেই হল ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটা ইমোশন। ‘ছুটি আছে হাতে,মন ভালো নেই, সমুদ্র দেখতে ইচ্ছা করছে, চলো দিঘা যাই’। সমুদ্রপ্রেমী বাঙালির মধ্যে এই মন্ত্র কাজ করে। বিগত কয়েক বছরে দিঘা যাওয়ার রাস্তা যেমন আরও সুগম হয়েছে তেমনই বেড়েছে পরিবহণ ব্যবস্থাও। এখন দিঘা যাওয়ার জন্য ধর্মতলা বহু বাস মেলে। যাইহোক, এখন শোনা যাচ্ছে, নন্দকুমার-দিঘা জাতীয় সড়ক (Nandakumar-Digha Road) নিয়ে সামনে এল বড় আপডেট। প্রকাশ্যে এল দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। নিশ্চয়ই ভাবছেন কী সুখবর? চলুন জেনে নেওয়া যাক।

আরও চওড়া হচ্ছে নন্দকুমার-দিঘা জাতীয় সড়ক

দিঘা যাওয়ার ক্ষেত্রে আর বাধা থাকবে না, বিশেষ করে যানজট নিয়ে আর চিন্তা করার দিন শেষ। কারণ অবশেষে এবার নন্দকুমার-দিঘা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এতদিন বেশ কছু জটিলতার কারণে জমি অধিগ্রহণের কাজ আটকে ছিল। তবে এখন সেই জটও কেটে গিয়েছে, সম্পন্ন হয়েছে জমি হস্তান্তরের কাজ। এই কাজে গতি দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। বেশ কিছু কাজের ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়পত্র।

সূত্রের খবর, কেন্দ্রের মোদী সরকার প্রথম পর্যায়ে চাউলখোলা থেকে দীঘা পর্যন্ত সাড়ে পাঁচ মিটার প্রশস্ত রাস্তা চওড়া করে সাড়ে ১০ মিটার করার জন্য ছাড়পত্র দিয়েছে। একই সঙ্গে রামনগর-অলঙ্কারপুর গ্রিনফিল্ড বাইপাস তৈরির কাজের অনুমোদনও মিলেছে। কলকাতা-দীঘা রুটের নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত ১১৬বি জাতীয় সড়ক নিয়ে অনেকেই নানান অভিযোগ করেছিলেন। এটি জাতীয় সড়ক হলেও এই ৮৮ কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশই মাত্র সাড়ে পাঁচ মিটার চওড়া। ফলে যাতায়াত করতে মানুষের সমস্যাই হচ্ছিল বটে। রাস্তা চওড়া করার দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই বিষয়ে শিলমোহর দিয়েছে কেন্দ্র।

কবে কাজ শেষ হবে?

এখন প্রশ্ন, কাজ কবে শেষ হবে? জানা যাচ্ছে, আগামী দেড় মাসের মধ্যে এই অংশের জমি অধিগ্রহণও শেষ হবে বলে মনে করা হচ্ছে। নন্দকুমার-চাউলখোলা অংশে রাস্তা চওড়া করতে আরও ১১-১২ হেক্টর জমি অধিগ্রহণের কাজ চলছে, যা আগামী দেড় মাসের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে কলকাতা-দীঘা যাত্রা আরও নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

Click here to Read More
Previous Article
এবার ছুটির দিনেও হবে অফিস! ছুটি হবে না শনি-রবিতেও? | West Bengal New Rules For Government Employees
Next Article
ছিলেন RBI গভর্নর, এবার হতে পারেন দেশের অর্থমন্ত্রী! চিনে নিন শক্তিকান্ত দাসকে

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment