indiahood
indiahood

যেমন ডিসপ্লে তেমন প্রসেসর! ধামাকাদার ফোল্ডেবল ফোন আনছে Oppo

4 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে আগামী দিন আসতে পারে বিরাট পরিবর্তন। বিভিন্ন ব্র্যান্ড এখন শুধুমাত্র পাতলা ডিজাইন নয়, বরং বড় ব্যাটারি আর ব্যবহারযোগ্য ডিসপ্লের দিকেই নজর দিচ্ছে। তার মধ্যে Oppo-র আসন্ন Find N7 Wide নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সামনে এসেছে। লিক হওয়া তথ্য অনুযায়ী, Oppo তাদের পরবর্তী বুক স্টাইল স্মার্টফোনে (Oppo Foldable Smartphone) শক্তিশালী ব্যাটারি আর নতুন প্রজন্মের প্রসেসর ব্যবহার করতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে 2027 এর প্রথম দিকেই এই ফোনটি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

থাকতে পারে 6500mAh ব্যাটারি

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Find N7 Wide ফোনটিতে একটি 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। সাধারণ ফোল্ডেবল স্মার্টফোনে পাতলা ডিজাইন বজায় রাখার জন্য ব্যাটারির ক্ষমতা একটু কম রাখা হয়। কিন্তু এবার সেই ধারণার থেকে বাইরে বেরিয়ে Oppo বড় ব্যাটারি দেওয়ার পরিকল্পনা করছে। যার ফলে একবার চার্জ দিলেই দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যাবে, যা ফোল্ডেবল ফোন ব্যবহারকারীদের জন্য সত্যিই আকর্ষণীয় বিকল্প।

এদিকে পারফরমেন্সের জন্য ফোনটিতে Qualcomm-এর পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Elite Gen 6 ফ্ল্যাগশিপ চিপসেট দেওয়া হতে পারে বলেই দাবি করছেন বেশ কিছু টেক বিশেষজ্ঞ। পাশাপাশি এতে অন ডিভাইস এআই প্রসেসিং-র সুবিধা দেওয়া হতে পারে। যদিও এই এআই ফিচার্স সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি Oppo।

দেওয়া হতে পারে বড় এবং ব্যবহারযোগ্য ডিসপ্লে

লিক হওয়া তথ্য অনুযায়ী, Find N7 Wide ফোনটিতে একটি 5.5 ইঞ্চির কভার ডিসপ্লে আর 7.6 ইঞ্চির ইনার ফোল্ডেবল ডিসপ্লে দেওয়া হতে। মোটামুটি আগের তুলনায় আরও চওড়া কভার ডিসপ্লে দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে, যাতে ফোনটি বন্ধ অবস্থায় সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহার করা যেতে পারে। এমনকি Oppo নতুন ধরনের হিঞ্জ প্রযুক্তির উপর কাজ করছে। যার ফলে ডিসপ্লে ভাঁজের দাগ আগের তুলনায় আরও কম চোখে পড়বে। এছাড়া উন্নত মানের ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহারের জন্য একাধিক বড় বড় ডিসপ্লে নির্মাতার সঙ্গে কথা বলছে সংস্থা।

আরও পড়ুন: সরকারের এই এক সিদ্ধান্তে আইফোন থেকে অ্যান্ড্রয়েড, দাম কমতে পারে সব স্মার্টফোনের

যদিও এখনও পর্যন্ত Oppo আনুষ্ঠানিকভাবে Find N7 Wide ফোন সম্পর্কে কিছু ঘোষণা করেনি। কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, 2027 সালের প্রথম দিকেই এই ফোল্ডেবল ফোনটি লাঞ্চ করা হতে পারে। আর এর দাম মধ্যবিত্তদের বাজেটের বাইরে হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ, ফোল্ডেবল স্মার্টফোনের দাম সাধারণ মডেলের তুলনায় কিছুটা বেশি হবে এটা স্বাভাবিক।

Click here to Read More
Previous Article
ট্রান্সফারের ঝামেলা হবে শেষ, উচ্চ মাধ্যমিক পুর-স্কুল তৈরির প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে
Next Article
সতলুজ নিয়ে এত বিতর্ক কেন? সামনে এল আসল সত্যতা! | Satluj Movie Controversy Explained

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment