indiahood
indiahood

আবাস যোজনায় ঘর করলে বালি মিলবে মাত্র ১৫০০ টাকায়, বড় ঘোষণা

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে মিলল সুরাহা, আবাস যোজনার (Awas Yojana) উপভোক্তাদের এবার কম দামে বালি দেওয়ার জন্য তৎপর হয়ে উঠল রাজ্য সরকার (Government Of West Bengal)। প্রতিশ্রুতি অনুযায়ী এবার ময়দানে নামলেন শুভেন্দু অধিকারী সরকার। জানা গিয়েছে, আজ থেকেই বীরভূমের (Birbhum) ট্রাক্টর পিছু ১৫০০ টাকায় বালি পাবেন আবাস যোজনার উপভোক্তারা। খুশিতে ডগমগ সকলে।

বালির দাম বৃদ্ধি নিয়ে চিন্তিত উপভোক্তারা

উল্লেখ্য, বীরভূমে জনকল্যাণ শিবিরে যোগ দেওয়ার সময় উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় পূর্বতন তৃণমূল কংগ্রেসের প্রতি ক্ষোভ জানিয়ে অভিযোগ করেছিলেন যে, এর আগে প্রতি বার ভোটের সময়ে বীরভূমের পাথরের চেক গেট থেকে রাজ্য সরকারের কাছে কম রাজস্ব জমা পড়ত এবং সরকারের টাকা লুট হয়ে তৃণমূলের কাছে বেশি টাকা ঢুকত। তাই সিন্ডিকেটরাজ বন্ধ করা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ‘নকল চালান’ বন্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। এছাড়াও বালির দামও দিন দিন বাড়ছে৷ তবে আবাস যোজনার উপভোক্তাদের কম দামে বালি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” আর এবার সেই পদক্ষেপ বাস্তবায়িত হতে চলেছে বীরভূমের মাটিতে।

মিলবে ১৫০০ টাকায় ট্রাক্টর পিছু বালি

প্রাপ্ত রিপোর্ট মোতাবেক, বীরভূম জেলা প্রশাসন, বিধায়ক তথা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বৈধ বালি খাদান মালিকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকে ও রাজনগর ব্লকে পাইলট প্রজেক্টের মাধ্যমে আজ অর্থাৎ শুক্রবার থেকে ন্যায্য মূল্যে ১৫০০ টাকায় ট্রাক্টর পিছু বালি পাঠানো হবে আবাস উপভোক্তাদের জন্য। আসলে জেলার বিভিন্ন বালি খাদানে দীর্ঘদিন ধরেই চড়া দামে বালি বিক্রির অভিযোগ উঠছিল। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছিলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আবাস যোজনার উপভোক্তারা। বাড়ি নির্মাণের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকলেও অতিরিক্ত দামে বালি কিনতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তবে এই উদ্যোগ অনেকটাই সমস্যা লাঘব করবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: জমির খতিয়ান পেতে আর লাগবে না টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই অতিরিক্ত দামে বালি কিনতে গিয়ে অনেকের পক্ষেই বাড়ি নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। যার দরুন জেলার বিভিন্ন এলাকায় আবাস যোজনার বহু প্রকল্পের কাজ কার্যত থমকে গিয়েছিল। কিন্তু সরকার পরিবর্তন হতেই এই আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নেওয়ায় খুশির জোয়ার দেখা গিয়েছে সকলের মনে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই উদ্যোগ প্রতিটি জেলার ক্ষেত্রেই খাটবে।

Click here to Read More
Previous Article
রাজ্যের এইসব কর্মীদের ৫০০০ টাকা বেতন বাড়াল শুভেন্দুর সরকার
Next Article
মিড ডে মিলে ডিমের জায়গায় ডাল-রাজমা!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment