indiahood
indiahood

রাজ্যের এইসব কর্মীদের ৫০০০ টাকা বেতন বাড়াল শুভেন্দুর সরকার

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ফের একগুচ্ছ ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার (Government of West Bengal)। এমনিতে এবারের বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা অন্যান্য কর্মচারী, বেতন বাড়ানো হয়েছে সবারই। তারই মধ্যে আবার একধাক্কায় ৫০০০ টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মচারীদের। কারা পড়ছেন তার আওতায়?

বেতন বাড়ল রাজ্যের সরকারি কর্মচারীদের?

আসলে বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এনএইচএম প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৫০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, আগামী ১ আগস্ট থেকে এই বর্ধিত হারে বেতন কার্যকর হবে। তবে বোঝার সুবিধার্থে জানিয়ে রাখি, এনএইচএম বা জাতীয় স্বাস্থ্য মিশন হল ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা পরিচালিত একটি স্বাস্থ্য কর্মসূচি। প্রত্যেকটি রাজ্যের কর্মচারীরা এই প্রকল্পের আওতায় রয়েছেন। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই এবার বাড়ানো হয়েছে বেতন।

বিশেষ করে এই সমস্ত কর্মীরা গর্ভবতী মহিলাদের সুচিকিৎসা থেকে শুরু করে ডেঙ্গু, যক্ষা বা ম্যালেরিয়ার মতো রোগের ক্ষেত্রে সহায়তা করেন। এমনকি চুক্তিভিত্তিক চিকিৎসক, ফার্মাসিস্ট বা নার্সরা এই পদের আওতায় রয়েছেন। দীর্ঘদিন ধরেই এই সমস্ত কর্মীরা তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। অবশেষে মন্ত্রীসভার বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে যে তারা উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: মিড ডে মিলে ডিমের জায়গায় ডাল-রাজমা! এবার হাইকোর্টে জনস্বার্থে মামলা

তবে এদিন মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যুর নিবন্ধন সংশোধনী বিধিমালা ২০২৬ এর খসড়া অনুমোদন করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে জন্ম এবং মৃত্যু নিবন্ধনের রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করা হবে। দ্বিতীয়ত, রাজ্যের বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত করার জন্য আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদহ, পুরুলিয়া থেকে শুরু করে আরও বেশ কিছু জেলায় নয়টি নতুন ফার্স্টট্র্যাক কোর্ট গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ভূমি এবং ভূমি রাজস্ব দফতরের ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থে রেকর্ড অফ রাইটস খতিয়ান বা প্লট ইনফরমেশন পাওয়ার জন্য কোনও টাকা খরচ করতে হবে না বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

Click here to Read More
Previous Article
অভিষেকের বিরুদ্ধে মামলা ডায়মন্ড হারবার থানায়
Next Article
আবাস যোজনায় ঘর করলে বালি মিলবে মাত্র ১৫০০ টাকায়, বড় ঘোষণা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment