indiahood
indiahood

আগামী মরসুমে ভাগ্য বদলে যেতে পারে KKR স্টার ফিন অ্যালেনের, কীভাবে দেখুন

5 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্কা রাহানে। তাতে নতুন করে অধিনায়ক নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এমতাবস্থায়, নাইট শিবিরের এক বিদেশী প্লেয়ারকে নিয়ে বেড়েছে জল্পনা। শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স দলের কিউই তারকা ফিন অ্যালেন (Finn Allen)আসন্ন সিজনে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে উঠতে পারেন। লিগের বহুমূল্য প্লেয়ার হওয়ার সাথে সাথে এই প্লেয়ারের দল বদলের জল্পনাও বেড়েছে।

অন্য দলে যেতে পারেন ফিন অ্যালেন

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম থেকে নিউজিল্যান্ড তারকা ফিন অ্যালেনকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর অবশ্য ব্যাট হাতে সেভাবে শাহরুখ খানের দলকে সঙ্গ দিতে পারেননি তিনি। জ্বলে উঠেছিলেন কিছু ম্যাচে। এবার সেই কিউই তারকাই নাকি বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্স ছেড়ে অন্য একটি দলে যোগ দিতে পারেন। কিন্তু কোন দলে যোগ দেবেন তিনি?

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট দেখানো নিউজিল্যান্ড তারকা ফিন অ্যালেনকে কিনতে আগ্রহী মেলবোর্ন স্টার্স এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স নামক দুই ফ্রাঞ্চাইজি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুই দলই নাকি নিউজিল্যান্ড তারকাকে দলে নেওয়ার জন্য অস্ট্রেলিয়ান ডলারে প্রায় 6 লাখ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় কম করে 4.02 কোটি টাকা অফার করেছে। শেষ পর্যন্ত এই দামে অ্যালেন বিক্রি হলে সেটাই হবে BBL এর সবচেয়ে বেশি পারিশ্রমিক।

অবশ্যই পড়ুন: ২০২৮ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে কত হতে হবে নূন্যতম বয়স? জানাল WBBSE

উল্লেখ্য, BBL এর ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। বিগ ব্যাশ লিগের 15 তম সিজনে  সিডনি সিক্সার্সের সাথে 4 লাখ 20 হাজার অস্ট্রেলিয়ান ডলারে চুক্তি হয়েছিল তাঁর। সে ক্ষেত্রে ফিন এলেন যদি প্রায় 6 লাখ আমেরিকান ডলারে নতুন দলে চুক্তি করেন তবে তিনি ভেঙে ফেলবেন পাকিস্তানি ক্রিকেটারের রেকর্ড।

Click here to Read More
Previous Article
আগস্ট থেকে ডিসেম্বরে সুখ-সমৃদ্ধির দ্বার খুলবে এই ৫ রাশির, ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার
Next Article
“৩০ আগস্টের মধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার” জানালেন মুখ্যমন্ত্রী

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment