indiahood
indiahood

আগস্ট থেকে ডিসেম্বরে সুখ-সমৃদ্ধির দ্বার খুলবে এই ৫ রাশির, ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

5 days ago

অনন্যা সরকার, কলকাতা: বিশ্ববিখ্যাত জ্যোতিষী ও ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলিকে (Baba Vanga Prediction) নিয়ে সারা পৃথিবীতে এখনও রীতিমতো চর্চা হয়। তাঁর সুপ্রসিদ্ধ ভবিষ্যদ্বাণী অনুসারে, চলতি বছরের শেষ ৫টি মাস বেশ কয়েকটি রাশির জন্য ভাগ্য পরিবর্তনকারী হতে চলেছে। গ্রহের অবস্থান বলছে এবছর আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোট ৫টি রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের শিঁকে ছিঁড়বে। কর্মজীবনে কোনও বাধাকেই তোয়াক্কা না করে উন্নতির সিঁড়ি বেয়ে উঠে যাবেন সাফল্যের শিখরে, তারসাথে আর্থিক দিক থেকেও এই সময়টা হবে চমৎকার। চলুন তাহলে জেনে নেওয়া যাক ২০২৬ সালের শেষ কটি মাস কোন রাশিগুলোর ভাগ্য ফিরতে চলেছে। 

২০২৬ সালে আগস্ট – ডিসেম্বর মাসের জন্য বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

২০২৬ সালের জন্য বাবা ভাঙ্গা যে ভবিষ্যদ্বাণীগুলো করে গিয়েছিলেন, সেগুলি এখন ইন্টারনেটে বেশ ভাইরাল। এর কারণ হল মূলত গত কয়েক বছরে তার করা অনেক ভবিষ্যদ্বাণীই সত্যি হয়েছে। লোকবিশ্বাস, তিনি সময়ের আগেই পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন বড় ঘটনাগুলির পূর্বাভাস দিয়ে গিয়েছিলেন, যা ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালটি নির্দিষ্ট কয়েকটি রাশির জন্য সম্পদ, আর্থিক শক্তি ও সাফল্যের বছর হবে। কিছু সূত্র থেকে তার ভাইরাল হওয়া ভবিষ্যদ্বাণীর উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে, ২০২৬ সালের শেষ পাঁচটি মাস বেশ কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। এই রাশিগুলি হল –

১. বৃষ রাশি (Taurus)

বাবা ভাঙ্গার ভাইরাল হওয়া ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালের শেষ ৫ মাস বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকটি অত্যন্ত শুভ হতে চলেছে। তাঁরা সঠিক বিনিয়োগ এবং সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন, তাঁরা এবছর পরিশ্রমের ফল পাবেন। চাকরিজীবীদের আয় বাড়তে পারে এবং ব্যবসায়ীরাও নতুন সুযোগ সুবিধা পেতে চলেছেন। 

আরও পড়ুন: শ্রাবণের তৃতীয় সোমবারে ভাগ্য ইউটার্ন মারবে ৪ রাশির! আজকের রাশিফল, ৩ আগস্ট

২. সিংহ রাশি (Leo)

বাবা ভাঙ্গার তাঁর ভবিষ্যদ্বাণীতে বলেছেন, সিংহ রাশির জন্য ২০২৬ সালের শেষ ৫টি মাস অর্থলাভ এবং স্বীকৃতি অর্জনের সময়। এই রাশির জাতক-জাতিকারা তাদের সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতার গুনে ব্যাপক উন্নতি করতে পারেন। এছাড়া, পদোন্নতির  সুযোগ ও নতুন ব্যবসা বা বড় কোনো প্রজেক্ট থেকে ব্যাপক আয় হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে এই সময় সবদিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।  

৩. বৃশ্চিক (Scorpio)

বাবা ভাঙ্গার সুপ্রসিদ্ধ ভবিষ্যদ্বাণী অনুসারে, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ২০২৬ সালের শেষ ৫টি মাস যদি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, তাহলে মালামাল হতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা শেয়ার বাজার, স্টার্টআপ বা নতুন ব্যবসায় বিনিয়োগ করার কথা ভেবে থাকলে, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করেছে। বাবা ভাঙ্গা জানিয়ে গেছেন, এবছরটি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে।

৪. মকর (Capricorn)

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, মকর রাশির জাতক-জাতিকারা ২০২৬ সালের শেষ ৫ মাস শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সুখের মুখ দেখতে পাবেন। এই সময়ে মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আয় স্থিতিশীল হবে এবং তাঁরা অর্থ সঞ্চয়ও করতে পারবেন। যারা সরকারি চাকরি, ম্যানেজমেন্ট বা বড় কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তারা বিশেষ সুবিধা পেতে চলেছেন।

আরও পড়ুন: শক্তিশালী ঘূর্ণাবর্তের দাপটে অত্যাধিক ভারী বৃষ্টির পূর্বাভাস ৩ জেলায়, আজকের আবহাওয়া

৫. কুম্ভ (Aquarius)

বাবা ভাঙ্গা জানিয়ে গেছেন, কুম্ভ রাশির জন্য ২০২৬ সালের শেষ ৫ মাস উদ্ভাবন এবং প্রযুক্তির দিক থেকে লাভদায়ক হতে চলেছে। যারা নতুন কনসেপ্ট, ডিজিটাল কাজকর্ম এবং সৃজনশীল ক্ষেত্রের সাথে জড়িত, তাদের আর্থিক দিকে ব্যাপক উন্নতি হতে পারে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী বলছে, কুম্ভ রাশির জাতক-জাতিকারা এবছরের শেষ কয়েকটি মাস হঠাৎ করেই আর্থিক সাফল্য পেতে পারেন।

Click here to Read More
Previous Article
২০২৮ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে কত হতে হবে নূন্যতম বয়স? জানাল WBBSE
Next Article
আগামী মরসুমে ভাগ্য বদলে যেতে পারে KKR স্টার ফিন অ্যালেনের, কীভাবে দেখুন

Related জ্যোতিষ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment