indiahood
indiahood

বিনিয়োগ করেছে LIC, দাম সাধ্যের মধ্যে! এই শেয়ার কিনতে বলছেন বিশেষজ্ঞরা

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও একাধিক বিশেষজ্ঞ একটি শেয়ারের উপর বিনিয়োগের (Stock Market Investors) পরামর্শ দিচ্ছেন। তাঁদের দাবি, লিঙ্কন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম আগামীতে অনেকটাই বাড়তে পারে। ইতিমধ্যেই অ্যাঞ্জেল ওয়ানের মতো ব্রোকারেজ ফার্ম এই সংস্থার শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছে। এছাড়াও বেশ কিছু ব্রোকারেজ সংস্থা নতুন করে এই সংস্থাটির শেয়ারকে বাই রেটিং দিচ্ছে। 

এই শেয়ারে বিনিয়োগ করলে লাভ হবে আপনারই!

সম্প্রতি ব্রোকারেজ সংস্থা অ্যাঞ্জেল ওয়ান দাবি করেছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিঙ্কন ফার্মাসিউটিক্যালসের শেয়ারে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করা যেতে পারে। যে সমস্ত বিনিয়োগকারীরা রাতারাতি কোটিপতি হওয়ার থেকে দীর্ঘ সময়ে মোটা টাকা মুনাফা অর্জন করতে চান তাঁদের জন্য এই সংস্থার শেয়ার অত্যন্ত ভাল বিকল্প হতে চলেছে। ইতিমধ্যেই এই ব্রোকারেজ সংস্থাটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির শেয়ারকে বাই রেটিং দিয়ে এর দামের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ব্রোকারেজ সংস্থা অ্যাঞ্জেল ওয়ান আশাবাদী, এই সংস্থাটির শেয়ার ঠিক ঘুরে দাঁড়াবে। কোম্পানিটির বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে 845 টাকা হয়ে যেতে পারে। বলাই বাহুল্য, শেষবারের মতো আজ এই সংস্কার শেয়ারের দাম 0.18 শতাংশ কমে 618 টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ সংস্থাটি মনে করছে, আগামী দিনে এই শেয়ারের দাম এক ধাক্কায় 40 শতাংশ পর্যন্ত বাড়বে!

আরও পড়ুন: এই মহিলারা জীবনেও পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা

প্রসঙ্গত, লিঙ্কন ফার্মাসিউটিক্যালসের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুযায়ী, এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারীদের হাতে এই সংস্থার শেয়ার রয়েছে 86.59 শতাংশ। সেখানে বিভিন্ন প্রোমোটার এই সংস্থার 13.33 শতাংশ শেয়ার ধরে রেখেছেন। সবচেয়ে বড় কথা, 14টি ব্যাঙ্ক এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করেছে। তাও আবার সাধারণ বিনিয়োগকারী হিসেবে। এছাড়াও লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের কাছে এই সংস্থার 1.64 শতাংশ শেয়ার রয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
আজকের সেরা ১০ খবর (১৯ আগস্ট)
Next Article
শুরুতেই বেতন ৩৫,৪০০! ভারতীয় রেলে ৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment