indiahood
indiahood

শুরুতেই বেতন ৩৫,৪০০! ভারতীয় রেলে ৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরির আশায় আশায় যারা বসে রয়েছেন তাদের জন্য রইল বিশাল সুখবর। ভারতীয় রেলের তরফ থেকে এবার ৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের (Railway Job) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে চাকরি পেলে দেওয়া হবে ৩৫ হাজার ৪০০ টাকা বেতন। পাশাপাশি অনলাইনে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে। কোন কোন পদ রয়েছে, কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন, ইত্যাদি তথ্য রইল এই আর্টিকেলে।

ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি

রেলওয়ে নিয়োগ বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে ৪০২৯টি।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট বিভাগে পদার্থবিদ্যা এবং রসায়ন সহ বিএসসি ডিগ্রি থাকতে হবে। তবে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর চাওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা ডিগ্রি দরকার।

বয়স সীমা কত প্রয়োজন?

ভারতের রেলের এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। সেক্ষেত্রে বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২৭ তারিখ অনুযায়ী। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এই পদগুলিতে চাকরি পেলে প্রার্থীদের বেতন শুরু হবে লেভেল ৬ অনুযায়ী ৩৫ হাজার ৪০০ টাকা থেকে। তবে ধীরে ধীরে বেতন বাড়বে কর্মীদের। এছাড়া মহার্ঘ ভাতা থেকে শুরু করে বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুবিধা যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

এই পদগুলিতে প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমত দুটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এরপর সেই পরীক্ষাদুটিতে যারা উত্তীর্ণ হবে, তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।

আরও পড়ুন: ধৃতি যোগে লক্ষ্মীলাভ, বিরাট উন্নতি ৪ রাশির! আজকের রাশিফল, ২০ আগস্ট

আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীরা এই পদে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে বলে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার জন্য প্রথমে আরআরবি বা ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে লগইন করুন।
  • তবে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • এরপর CEN নং ০৪/২০২৬ (JE/DMS/CMA) অপশনটিকে নির্বাচন করতে হবে।
  • এরপর আপনার সামনে আবেদনপত্র খুলবে।
  • আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করতে হবে।

তবে এক্ষেত্রে উল্লেখ করে রাখি, এই পদে আবেদন শুরু হয়েছে ১৪ আগস্ট থেকে এবং আবেদন চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। তবে পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত উল্লেখ করা হয়নি।

RRB Official Notification: Download Now

Click here to Read More
Previous Article
বিনিয়োগ করেছে LIC, দাম সাধ্যের মধ্যে! এই শেয়ার কিনতে বলছেন বিশেষজ্ঞরা

Related চাকরি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment