indiahood
indiahood

দারুণ ব্যাটারি, লুক ও প্রসেসর! বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে iQOO-র নতুন স্মার্টফোন

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন বাজারে বাজেট সেগমেন্টে নতুন ফোন আনতে চলেছে জনপ্রিয় ব্র্যান্ড iQOO। চমৎকার Z সিরিজের নতুন ডিভাইস হিসেবে এবার বাজারে আসতে চলেছে iQOO Z11 Lite। লিক হওয়া বেশ কিছু তথ্য অনুযায়ী, এই ফোনটি কম দামের মধ্যে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং আর এআই ফিচার্সের সঙ্গেই লঞ্চ হতে পারে। বিস্তারিত জানুন এই প্রতিবেদনটিতে।

কবে হবে লঞ্চ?

বেশ কিছু জনপ্রিয় টেক বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, iQOO Z11 Lite ফোনটি জুলাই মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ করা হতে পারে। যদিও কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত অফিশিয়াল ভাবে কিছু জানানো হয়নি। তবে এর আগে ফোনটি গুগল প্লে কনসোলে দেখা গিয়েছিল। আর সেখানে ফোনের প্রসেসর এবং ডিজাইনের বেশ কিছু তথ্য সামনে আসে।

জানা গিয়েছে, পারফরমেন্সের জন্য এই ফোনটিতে দেওয়া হতে পারে MediaTek Dimensity 6300 5G চিপসেট। এমনকি একই প্রসেসর আগের iQOO Z10 Lite 5G ফোনটিতেও ব্যবহার করা হয়েছিল। আর এই প্রসেসরের মাধ্যমে সাধারণ ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং এবং দৈনন্দিন কাজ একেবারে অনায়াসে করা যাবে।

থাকতে পারে 6500mAh ব্যাটারি

এদিকে iQOO Z11 Lite ফোনটির সবথেকে বড় আকর্ষণ হতে পারে এর ব্যাটারি। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, এই ফোনটিতে থাকতে পারে 6500mAh একটি ধামাকাদার ব্যাটারি। এমনকি সঙ্গে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আগের মডেলের তুলনায় এটি হতে পারে বড় আপগ্রেড। এমনকি স্মার্টফোনটি সম্ভবত OriginOS 6 অপারেটিং সিস্টেমের সঙ্গেই আসবে বলে দাবি করছে বেশ কিছু বিশেষজ্ঞ। আর এতে এআই ভিত্তিক বিভিন্ন ফিচার থাকতে পারে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—AI ছবি তৈরি করার সুবিধা, AI ক্যাপশন তৈরি, স্মার্ট সফটওয়্যার ফিচার।

আরও পড়ুন: রথে ট্রেনের ভরসা ছেড়ে সরকারি এসি বাসে শুয়ে শুয়ে যান পুরী, মহিলাদের জন্য ছাড়

ভারতে দাম কত হতে পারে?

এবার নিশ্চয়ই ভাবছেন, এই ফোনটির দাম কত হবে? যদিও এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে এই ফোনের দাম সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে, এই ফোনটি 20 হাজার টাকার নিচের সেগমেন্টেই আসতে পারে। আগের iQOO Z10 Lite 5G মডেলটির দাম ছিল 9999 টাকা থেকে শুরু। তবে নতুন মডেলে উন্নত ব্যাটারি এবং ফাস্ট চার্জিং থাকার কারণে দাম কিছুটা বেশি হতে পারে।

Click here to Read More
Previous Article
দিঘার অদূরে রয়েছে লুকনো রত্ন, বর্ষায় ঘুরে আসুন অফবিট বালিডিহা ড্যাম থেকে
Next Article
রথে ট্রেনের ভরসা ছেড়ে সরকারি এসি বাসে শুয়ে শুয়ে যান পুরী, মহিলাদের জন্য ছাড়

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment