indiahood
indiahood

নক্কারজনক ঘটনা! জন্মদিবসের আগেই কলকাতার বুকে ভাঙা হল শ্যামাপ্রসাদের মূর্তির বেদী

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জন্ম দিবসের ঠিক আগেই কলকাতার বুকে ভাঙা হল বিজেপির স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) মূর্তির বেদির একাংশ! ঘটনাটি ঘটেছে একেবারে মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট (Kolkata) এলাকায়। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও বেড়েছে চর্চা। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পর 6 জুলাই দিনটিকে একেবারে ধুমধাম করে পালন করতে চাইছে বিজেপি। সেই মতোই চলছে আগামীকালের তোড়জোর। ঠিক তার আগেই শ্যামাপ্রসাদের মূর্তির বেদী ভাঙার ঘটনা বাংলার মানচিত্রে কালি ছিটিয়ে দিল বলা যায়!

কারা হামলা চালালো শ্যামাপ্রসাদের মূর্তিতে?

এ বছর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একাধিক কর্মসূচির আয়োজন করতে চলেছে বিজেপি। প্রথমবার বাংলায় ক্ষমতায় আসার পরেই দলের স্রষ্টার জন্মদিবস নাম করে পালন করবে তারা। এদিকে নিউটাউনের ইকো পার্কে বসতে চলেছে শ্যামাপ্রসাদের 125 ফুটের বিশাল মূর্তি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ। আগামীকাল ইকো পার্কে ওই মূর্তির ভূমি পুজো। সেই পুজোয় উপস্থিত থাকবেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 6 তারিখ সকাল সকাল শহরে চলে আসবেন তিনি।

এদিকে শ্যামাপ্রসাদের জন্মদিনের আগে রাজ্যে বেড়েছে তাঁর মূর্তির চাহিদা। বাংলার নানান প্রান্তে নিজস্ব উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসাচ্ছেন বিজেপির নেতাকর্মীরা। ঠিক সেই আবহে খাস কলকাতায় আঘাত এল বিজেপির জন্মদাতার মূর্তিতে। মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় এপিসি রোডের উপর বসানো রয়েছে শ্যামাপ্রসাদ এবং গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি। তার সামনেই রয়েছে নামের ফলক।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের কাছে ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এই একজনই, স্বীকার করলেন আইয়ারও!

জানা যাচ্ছে, সাদা রঙের সেই মূর্তিটির নিচের বেদীর একাংশ ভেঙে দিয়ে গিয়েছেন অজ্ঞতরা। যদিও কে বা কারা ওই মূর্তি ভেঙেছেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে শ্যামাপ্রসাদের জন্মদিবসের ঠিক আগে এমন নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি নেতৃত্ব। একই সাথে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের উচিত শিক্ষা দিতে পুলিশকে কড়া নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী নিজেই।

Click here to Read More
Previous Article
টিচার ট্রান্সফার পোর্টাল চালু হতেই নতুন দাবি শিক্ষকদের, রাজ্যের কাছে গেল চিঠি
Next Article
দিঘা, মন্দারমণিতে নামতে পারবেন না সমুদ্রে! প্রবল দুর্যোগের আশঙ্কায় জারি সতর্কতা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment