indiahood
indiahood

এ সপ্তাহে লটারি থেকেই ভাগ্য ফিরবে ৮ রাশির ব্যক্তিদের! কাদের কপাল খারাপ?

6 months ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফেব্রুয়ারি পড়তে না পড়তেই একদিকে যেমন ধসে গিয়েছে শেয়ার বাজার, অন্যদিকে বেড়েছে লটারি কাটার ঝোঁক। তবে দুঃখের বিষয়, এমন অনেকেই রয়েছেন যারা দিনের পর দিন লটারি কেটেও লাভের মুখ দেখতে পারছেন না। আবার এমন অনেকেই রয়েছেন, যাঁরা ধরেই নিয়েছেন লটারি কাটা মানে অর্থের অপচয় (Lottery Horoscope Prediction)।

বাস্তবিক দিক থেকে দেখতে গেলে, লটারি কাটলেই যে ভাগ্য বদলে যাবে এমনটা নয়। আবার লটারি কাটা মানেই যে অর্থ অপচয় সেটাও না। আসলে লটারিতে অর্থপ্রাপ্তি নির্ভর করে রাশি চক্রের উপর। চলতি মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির ভাগ্যে লটারি থেকে অর্থযোগ রয়েছে।

লটারি থেকেই ভাগ্য ফিরবে এই 8 রাশির

বৃষ রাশি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বৃষ রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল যাবে। 7 তারিখ পর্যন্ত একবার অন্তত লটারি কেটে দেখতে পারেন। ভাগ্য ফেরার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা চলতি সপ্তাহে লটারি থেকে ভাল পরিমাণ অর্থ ঘরে তুলতে পারেন। তবে লটারি কাটাকে অভ্যাসে পরিণত করলে চলবে না।

কর্কট রাশি

এ সপ্তাহে কর্কট রাশির ব্যক্তিরা একবার লটারি কেটে দেখতে পারেন। ভাগ্য ফিরলেও ফিরতে পারে আপনার। তবে একটার বেশি বা অধিক দামের লটারি টিকিট কাটা চলবে না।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের জন্য ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ অত্যন্ত শুভ। তাই এই সময়ে লটারি কেটে লক্ষী লাভের সম্ভাবনা উড়িয়ে দেবেন না।

কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের জন্যও চলতি সপ্তাহটা বেশ শুভ হতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা সময় থাকতে থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন।

তুলা রাশি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শুরুর দিকে না হলেও মধ্যভাগে লটারি কেটে দেখতে পারেন তুলা রাশির ব্যক্তিরা। শুধুমাত্র লটারি থেকেই ভাগ্য ফেরার সম্ভাবনা রয়েছে এই রাশির।

বৃশ্চিক রাশি

ইচ্ছে হলে লটারি কেটে দেখা যেতে পারে। তবে ভাগ্য ফেরার সম্ভাবনা ক্ষীন। যদিও কয়েকজন জ্যোতিষবিদ বলছেন, বৃশ্চিক রাশির ভাগ্যে লটারি যোগ রয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে।

মকর রাশি

মকর রাশির ভাগ্যেও চলতি সপ্তাহে লটারি থেকে মোটা টাকা আয়ের সুযোগ রয়েছে। ফলে অল্প দামের মধ্যে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন।

অবশ্যই পড়ুন: ট্রেনে করেই যেতে পারবেন চারধাম, পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে রেলপথ

ভুলেও লটারি কাটতে যাবেন না এই রাশির ব্যক্তিরা

মেষ রাশি

চলতি সপ্তাহে মেষ রাশির ভাগ্যে একেবারেই লটারি প্রাপ্তি নেই। কাজেই অর্থহানী থেকে বাঁচতে লটারি কাটা থেকে নিজেকে দূরে রাখুন। এই সময় বিশেষ করে অর্থ সঞ্চয়ের উপর জোর দিন।

ধনু রাশি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ধনু রাশির ব্যক্তিদের লটারি না কাটাই ভাল। খুব ইচ্ছে হলে অনেক ভেবেচিন্তে তবেই অল্প দামের একটি লটারি কেটে দেখতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের এ সপ্তাহে অর্থ আয়ের বদলে খরচের আশঙ্কা বেশি। মূলত সে কারণেই লটারি কাটা থেকে এই সময় বিরত থাকুন।

মীন রাশি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কোনও সময়ই মীন রাশির ব্যক্তিদের জন্য লটারি কাটার জন্য সঠিক নয়। এই সময় মীনের ব্যক্তিদের আয় এবং ব্যয় সমান হবে বলেই দাবি করছেন অভিজ্ঞ জ্যোতিষবিদরা।

(বিদ্র: প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য এবং জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। লটারি কাটা বা অর্থলগ্নী সংক্রান্ত যেকোনও বিষয় একান্তই ব্যক্তিগত।)
Click here to Read More
Previous Article
শিবরাত্রিতে তিন গ্রহের অবস্থান বদল, রাতারাতি ভাগ্য ফিরবে ৭ রাশির
Next Article
মীন রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর?

Related জ্যোতিষ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment