indiahood
indiahood

শিবরাত্রিতে তিন গ্রহের অবস্থান বদল, রাতারাতি ভাগ্য ফিরবে ৭ রাশির

5 months ago

সৌভিক মুখার্জী, হাবড়া: আগামী ১৫ ফেব্রুয়ারি পড়ছে এবছরের মহা শিবরাত্রি (Maha Shivratri Astrology)। তবে এই শিবরাত্রি শুধুমাত্র শিবের আরাধনার জন্য নয়, বরং ভক্তদের মনস্কামনা পুণ্যের দিন। একদিক থেকে যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিবরাত্রির গুরুত্ব অপরিসীম, ঠিক তেমন জ্যোতিষশাস্ত্রেও শিবরাত্রির আলাদা মাহাত্ম্য রয়েছে। এই দিনটিতে বিশেষ কিছু গ্রহ তাদের জায়গা বদলাবে, আর সেক্ষেত্রে কিছু রাশির জাতক জাতিকাদের উপর বিরূপ প্রভাব পড়বে।

জ্যোতিষশাস্ত্র বলছে, মঙ্গল গ্রহ শ্রবণা নক্ষত্র থেকে বেরিয়ে ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকবে, আর চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবে। পাশাপাশি বুধ গ্রহ শতভিষা নক্ষত্র থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। সেই কারণে উপকৃত হবে সাত রাশির জাতক জাতিকারা কিন্তু কোন কোন রাশি তা জানতে হলে পড়ুন এই প্রতিবেদনটি।

মেষ রাশি

চাকরি থেকে শুরু করে ব্যবসা, সর্বত্রই এই রাশির জাতক জাতিকাদের সুবিধা পাবে। মনে করা হচ্ছে, বিপুল পরিমাণে অর্থ লাভ হতে পারে, আর বহুদিন ধরে যে কাজ আটকে রয়েছে তাও সম্পন্ন হতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও অনেক সাফল্য আসবে। আর পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে।

মিথুন রাশি

শিবরাত্রিতে মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায় বিরাট লাভবান হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বড় কোনও চুক্তি সই করতে পারবে। আত্মবিশ্বাস বাড়বে। এমনকি নিজের কৌশলগুলিকে কাজে লাগাতে হবে। বিবাহিত জীবনে সুখ শান্তি ফিরে আসবে।

কর্কট রাশি

শিবরাত্রির এই সময়ে কর্কট রাশির জাতকদের জন্য প্রচুর লাভ আসতে পারে। ব্যবসায় প্রচুর লাভ হবে। বাবা-মায়ের আশীর্বাদ পাবেন। আর বড় ভাইদের সহায়তা পাবেন। বড় কোনও চুক্তি সম্পন্ন করতে পারবেন এবং আর্থিক লাভ আসবে। ভ্রমণ করার জন্য এই সময়টা একেবারে পারফেক্ট তা বলা যায়।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়ে মানসিক শান্তি বাড়বে এবং সামাজিক মান ও সম্মান বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্জন করতে পারবেন। অতীতে করা বিনিয়োগ থেকে হঠাৎ করে লাভ আসতে পারে। সন্তানদের থেকে কোনও সুখবর পেতে পারেন। আর বন্ধুদের সাহায্য পাবেন বলেই মনে করা হচ্ছে।

তুলা রাশি

এই রাশির জাতক জাতিকাদের সামনে নতুন প্রজেক্ট আসতে পারে। যারা চাকরি বদল করার কথা ভাবছে, তাদের জন্য এই সময়টা একেবারে পারফেক্ট। আগামী দিন প্রচুর লক্ষ্য অর্জন করতে পারবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা করে এগোলে সাফল্য নিশ্চিত।

মকর রাশি

এই রাশির জাতক জাতিকাদের যে কোনও আর্থিক সমস্যা মিটবে এবং হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি ইতিবাচক থাকবে। পরিবারে সুখ শান্তি থাকবে আর মানসিক চাপ কমবে। এমনকি প্রভাবশালী কারও সঙ্গে আলাপ হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কপাল খুলছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, হোলির আগেই DA বাড়াবে সরকার!

মীন রাশি

অর্থ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই রাশির জাতক জাতিকাদের। চাকরি বা ব্যবসা প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো ঋণ ফেরত পেতে পারেন এবং আর্থিক অবস্থা উন্নতি হবে। যারা শিক্ষার সঙ্গে জড়িত, তাদের কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছবে বলেই মনে করা হচ্ছে। কঠোর পরিশ্রমের ফল লাভ করতে পারবেন, আর পরিবারে সুখ শান্তি থাকবে।

Click here to Read More
Previous Article
মার্চ মাসে তৈরি হবে মঙ্গলাদিত্য রাজযোগ! ভাগ্য চমকাবে ৫ রাশির
Next Article
এ সপ্তাহে লটারি থেকেই ভাগ্য ফিরবে ৮ রাশির ব্যক্তিদের! কাদের কপাল খারাপ?

Related জ্যোতিষ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment