indiahood
indiahood

হেরেও মানতে নারাজ! নন্দীগ্রামের পর ভবানীপুরে পরাজয় নিয়ে হাইকোর্টে মামলা মমতার

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে ক্ষমতা দখলের লড়াইয়ে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। নিজের ভবানীপুর কেন্দ্র থেকেও শুভেন্দু অধিকারীর কাছে 15 হাজারেরও বেশি ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এই দুই হারের কোনটিই মানতে রাজি নন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোয় শুভেন্দু অধিকারীকে সামনে রেখে আদালতে মামলা দায়ের করেছিলেন মমতা। এবার ভবানীপুরের পরাজয়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা রাখলেন তৃণমূল সুপ্রিমো।

হার মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়!

এর আগে একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পরাজয় না মেনেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মামলা আজও আদালতের বিচারাধীন। এরই মাঝে নতুন করে ভবানীপুরের পরাজয় নিয়ে আদালতে মামলা দায়ের করে মমতা বুঝিয়ে দিলেন, মানুষের রায় তিনি মানছেন না!

মঙ্গলবার দুপুরে, হঠাৎ কলকাতা হাইকোর্ট চত্বরে পৌঁছয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। এদিন দিদির সাথেই উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুত্র, কুণাল ঘোষ, দোলা সেনরা। প্রথম দিকে কিছু বোঝা না গেলেও পরে মমতার আইনজীবী সূত্রে জানা যায়, ভবানীপুরের পরাজয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন তিনি।

অবশ্যই পড়ুন: কাল সকালেই বিশ্বকাপে প্রথম ম্যাচ আর্জেন্টিনার, ফ্রিতে কোথায় দেখবেন মেসিদের খেলা?

উল্লেখ্য, পরপর দুবারের বিধানসভা নির্বাচনে দুটি আলাদা আলাদা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাও মানুষের রায়ে নিজের ব্যর্থতা মানতে নারাজ তৃণমূল নেত্রী। এবারের ভোটের ফলাফল প্রকাশের পরই ক্যামেরার মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁকে জোর করে হারানো হয়েছে। যদিও ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব কার্যত পুরনো ভাঙা রেকর্ড আর শুনতে চাইছেন না!

Click here to Read More
Previous Article
তারকেশ্বর আসছেন মোদী! যুদ্ধজাহাজের উদ্বোধন থেকে যোগদিবস, দেখুন দু’দিনের কর্মসূচি
Next Article
খুলবে সমস্ত চা বাগান, উন্নয়ন কাকে বলে এবার দেখবে পাহাড়! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment