indiahood
indiahood

তারকেশ্বর আসছেন মোদী! যুদ্ধজাহাজের উদ্বোধন থেকে যোগদিবস, দেখুন দু’দিনের কর্মসূচি

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: দু’দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গার্ডেনরিচ থেকে শুরু করে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে যোগদান সহ তারকেশ্বর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠান, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ইতিমধ্যেই মোদীর সফরসূচি চূড়ান্ত হয়েছে। জানা গিয়েছে, আগামী ২০ এবং ২১ জুন দু’দিনের জন্যই পশ্চিমবঙ্গে আসছেন তিনি। এই সফরেই গার্ডেনরিচ থেকে যুদ্ধ বিমানের উদ্বোধন করবেন মোদী। দেখে নিন এক নজরে তাঁর সফরসূচি।

বঙ্গ সফরে মোদী

সূত্রের খবর, আগামী ২০ জুন ওড়িশায় কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে কর্মসূচি শেষ করে কলাইকুন্ডা পৌঁছাবেন তিনি। তারপর সেখান থেকে আবার হেলিকপ্টারে করে সরাসরি হুগলির তারকেশ্বর মন্দিরে পৌঁছবেন। দুপুর সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেড় ঘণ্টার একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে বাবার মন্দির প্রাঙ্গনে। সেখানেই অংশগ্রহণ করবেন মোদী। এমনকি সেখানে তারকেশ্বর মন্দিরকে ঢেলে সাজানোর লক্ষ্যে একাধিক ঘোষণাও করতে পারেন তিনি। এমনটা খবর সূত্রের।

উল্লেখ্য, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। সেক্ষেত্রে তারকেশ্বর ধামের সভা মঞ্চ থেকেই বড়সড় কোনও অনুষ্ঠান হতে পারে বলে মত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তবে সেখানের অনুষ্ঠান শেষ করে আবার হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে করে তিনি রেস কোর্সে পৌঁছবেন। তারপর সড়ক পথে লোকভবনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ওইদিন রাতে ওখানেই থাকবেন তিনি। পরদিন সকালে আবার আন্তর্জাতিক যোগ দিবস। সকাল ৬:৩০ থেকে সকাল ৭:৫০ পর্যন্ত রেড রোডে হবে যোগদিবস পালন। সেখানেই উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: ‘স্যাটা গরম’ মন্তব্য নিয়ে তোলপাড়, জগন্নাথ বললেন ‘আমি নিজের ভাষাতেই বলব’

যোগ দিবসের কর্মসূচি শেষ করে আবার লোকভবনে ফিরে গার্ডেনরিচ যাবেন প্রধানমন্ত্রী, এমনটাই খবর। জানা গিয়েছে, সেখানে তিনটি আনুষ্ঠানিক যুদ্ধজাহাজের উদ্বোধন করবেন তিনি। সেখানকার অনুষ্ঠান শেষ করে আবারও রেস কোর্স থেকে সরাসরি হেলিকপ্টারে করে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন, এবং তারপর সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

Click here to Read More
Previous Article
১৫ বছর কোনও কাজই হয়নি! পাল্টি খেয়েই তৃণমূলের ‘ঘটি গরম’ করলেন রচনা
Next Article
হেরেও মানতে নারাজ! নন্দীগ্রামের পর ভবানীপুরে পরাজয় নিয়ে হাইকোর্টে মামলা মমতার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment