indiahood
indiahood

হুগলি থেকে দিঘার নতুন বাস পরিষেবা শুরু, জানুন রুট

2 weeks ago

অনন্যা সরকার, হুগলি: জাঙ্গিপাড়ার বাসিন্দাদের জন্য সুখবর। দীর্ঘদিনের দাবি ছিল এলাকার মানুষের, এবার হুগলির জাঙ্গিপাড়া থেকে দিঘাগামী বাস পরিষেবা (Jangipara-Digha Bus) চালু হলো। পশ্চিমবঙ্গে পালাবদলের পর পরিবহন ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাচ্ছে বিজেপি সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় নতুন রুট ও বাস পরিষেবা চালু করা হচ্ছে। তাতেই এবার সংযোজন হল জাঙ্গিপাড়া – দিঘার নতুন বাস পরিষেবা। এবার সরাসরি বাসে করে দিঘা পৌঁছাতে আর কোনো অসুবিধাই থাকলো না। 

জাঙ্গিপাড়া থেকে দিঘাগামী বাস পরিষেবা চালু

রবিবার হুগলি জেলার জাঙ্গিপাড়া কেন্দ্রের বিধায়ক প্রসেনজিৎ বাগ জাঙ্গিপাড়া থেকে সরাসরি দিঘা যাওয়ার নতুন বাসটির উদ্বোধন করেন। নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানটির ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। বিধায়ক পোস্টে লেখেন “জাঙ্গিপাড়া এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে আজ জাঙ্গিপাড়া হইতে দীঘা বাস পরিষেবা শুরু করা হলো।”

আরও পড়ুন: কলকাতা যাওয়া আরও সহজ! সূচনা হল নতুন বাস রুটের, মহিলা নয়, এদের লাগবে না ভাড়া

জাঙ্গিপাড়া-দিঘা বাস রুট

এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে এলাকাবাসী ও পর্যটকরা এবার থেকে একটি বাসেই নির্ঝঞ্ঝাটে সরাসরি দিঘা সমুদ্র সৈকতে পৌঁছাতে পারবেন। এই নতুন বাসটি উদয়নারায়ণপুর, আমতা, বাগনান, মেচেদা নন্দকুমার, হেঁড়িয়া, কাঁথি ও রামনগরের ওপর দিয়ে যাবে। সরাসরি দিঘা যাওয়ার বাস পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ। 

আরও পড়ুন: স্বামীর ক্যান্সার ধরা পড়ায় শুরু করেন চাষ, এখন বছরে ১ কোটি আয় মহিলার

জানিয়ে রাখি, গত ১৩ জুলাই রাজ্য সরকারের তরফে হুগলির তারকেশ্বর থেকে দিঘাগামী ‘মহাদেব এক্সপ্রেস’ নামে একটি নতুন বাস পরিষেবা চালু করা হয়েছে। বাসটি পুড়শুড়া, চাঁপাডাঙ্গা, আরামবাগ, ঘাটাল, মেছেদা, তমলুক ও কাঁথি হয়ে দিঘায় পৌঁছায়। এছাড়া, রানাঘাট থেকে ও দীঘার উদ্দেশ্যে বেসরকারি স্লিপার বাস পরিষেবা চালু হয়েছে চলতি মাসেই। 

Click here to Read More
Previous Article
আমেরিকা নয়, SSKM-এ হবে চোখের চিকিৎসা, অভিষেককে শর্ত বেঁধে দিল হাইকোর্ট
Next Article
অনশন ভঙ্গ করলেন ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment