indiahood
indiahood

আমেরিকা নয়, SSKM-এ হবে চোখের চিকিৎসা, অভিষেককে শর্ত বেঁধে দিল হাইকোর্ট

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: হাইকোর্টে ফের ধাক্কা তৃণমূলের যুবরাজের (Abhishek Banerjee)! আমেরিকা নয়, আপাতত এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে গিয়েই চোখের পরীক্ষা করাতে হবে অভিষেকের। এমনকি সেই পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দেওয়ার পর বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা বুঝেই আদালত অনুমতি দেবে। ভোটার প্রচারে এসে ‘ডিজে’ বাজানোর যে হুমকি দিয়েছিলেন তৃণমূল সাংসদ, সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ এ কথা জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

অভিষেক ব্যানার্জিকে শর্ত বেঁধে দিল হাইকোর্ট

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য মামলার শুনানি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওঠে। সেখানে অভিষেকের আইনজীবী তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর দাবি জানান। এমনকি বিচারপতি সেই দাবিতে মান্যতা দিয়ে ৬ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখানেই দেওয়া হয় শর্ত বেঁধে। বিচারপতি প্রশ্ন তোলেন, কলকাতার কোনও চক্ষু হাসপাতালের পরামর্শ নেওয়া হয়েছিল কিনা। যদি চক্ষু সংক্রান্ত কোনও সমস্যা থাকে তাহলে তার চিকিৎসা কলকাতার কোনও হাসপাতাল বা চক্ষু বিশেষজ্ঞের কাছে দেখাতে হবে। এর জন্য প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে যেতে হবে যুবরাজকে। সেখানকার রিপোর্ট আদালতে জমা দিলেই বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা খতিয়ে দেখা হবে।

এমনকি বিচারপতি জানান, আদালত কখনোই চায়না আবেদনকারীর চিকিৎসায় কোনওরকম সমস্যা হোক। সেই কারণেই এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চক্ষু সংক্রান্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসক জানান যে চিকিৎসা কলকাতায় সম্ভব নয়, এবং বিদেশে চিকিৎসা করানো ছাড়া কোনও উপায় নেই, সেক্ষেত্রেই আদালত বিষয়টি বিবেচনা করবে। তবে এর জন্য আগে এসএসকেএম-র রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টকে।

আরও পড়ুন: অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে বড় ঝটকা খেল কালীঘাট তৃণমূল

জানিয়ে রাখি, ২০১৬ সালে ডানকুনি হাইওয়ের কাছে এক পথ দুর্ঘটনায় বাঁ চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন তৃণমূল সাংসদ। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলে। এমনকি পরবর্তী সময়ে তিনি আমেরিকায় গিয়ে চিকিৎসা করান। এরপর নিয়মিত তাঁকে আমেরিকায় চেকআপের জন্য যেতে হয়। আইনজীবী জানান, গত ১০ বছর ধরেই তিনি আমেরিকায় চিকিৎসা করছেন। এমনকি বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে পৃথক আবেদন করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু বিচারপতি জানান, বিদেশে যাওয়ার অনুমতির আবেদন নিয়ে আগস্ট মাসেই শুনানি হবে।

Click here to Read More
Previous Article
হাই কোর্টে স্বস্তি মিলল না অভিষেকের
Next Article
হুগলি থেকে দিঘার নতুন বাস পরিষেবা শুরু, জানুন রুট

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment