indiahood
indiahood

প্রায় ৬০০ টাকা দাম বৃদ্ধি, এবার কাঁদাবে পেঁয়াজ! কত করে বিক্রি হচ্ছে এখন?

2 hours ago

সহেলি মিত্র, কলকাতাঃ তৈরি থাকুন, ফের একবার দাম বাড়তে চলেছে পেঁয়াজের (Onion Price)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই পেঁয়াজের ব্যবহার হয়। হেঁশেলে এর অবদান অপরিসীম। তবে খুব শীঘ্রই পেঁয়াজের দাম আপনাকে কাঁদাতে চলেছে। বর্তমানে শ্রাবণ মাস চলছে। আর এই সময়ে অনেকেই পেঁয়াজ ও রসুন এড়িয়ে চলেন। এদিকে বাজারে চাহিদা কম থাকা সত্ত্বেও এগুলোর দাম কমার পরিবর্তে দ্রুত বাড়ছে পেঁয়াজের।

হু হু করে দাম বাড়ছে পেঁয়াজের

জানলে অবাক হবেন, মহারাষ্ট্রের লাসালগাঁও মান্ডিতে পেঁয়াজের পাইকারি দামে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ কার্যদিবসে গড় দাম ২৫ শতাংশ বেড়েছে। যেখানে ৮ আগস্ট পেঁয়াজ প্রতি কুইন্টাল ২,১৮০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে বৃহস্পতিবার তা বেড়ে প্রতি কুইন্টাল ২,৭৬০ টাকা হয়েছে। কুইন্টালে ৫৮০ টাকা দাম বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। বুধবার গড় দাম ছিল প্রতি কেজি ২৭ টাকা, ৫ই আগস্ট সেই দাম ছিল ২১.৫০ টাকা। অর্থাৎ প্রায় ২৫ শতাংশ বেশি। এই সময়ে সেরা মানের পেঁয়াজের দাম প্রতি কেজি ২৪ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে।

আগামী দিনগুলিতে অন্যান্য শহরেও এর প্রভাব দ্রুত অনুভূত হতে শুরু করলেও, কুশীনগরে পেঁয়াজের খুচরা মূল্য প্রতি কেজি ৪০ টাকায় পৌঁছেছে। পেঁয়াজ বিক্রেতাদের মতে, ক্রমে দাম বেড়েই চলেছে। এক সপ্তাহ আগেও খুচরা মূল্য ছিল প্রতি কেজি ৩২ থেকে ৩৫ টাকা। এই ধারা অব্যাহত থাকলে, আগামী কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি ছুঁয়ে ফেলবে। প্রশ্ন উঠছে, সরকার কি কিছুই করবে না এ ব্যাপারে?

আরও পড়ুনঃ টিভি, ফ্রিজ, বাইক থাকলে বাতিল রেশন কার্ড? জানুন কী বলছে খাদ্য দফতর

কোনও পদক্ষেপ নেবে সরকার?

সূত্রের খবর, মূল্য নিয়ন্ত্রণে সরকার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে পেঁয়াজের বাফার স্টক বিক্রি শুরু করবে। ক্রয় বাড়াতে সরকারি প্রচেষ্টা সত্ত্বেও ন্যূনতম ক্রয়মূল্য সাতবার বাড়ানো হয়েছে, কিন্তু এ বছরের পেঁয়াজ সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ লক্ষ টনের থেকে প্রায় ২৫ শতাংশ কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন উঠছে, হঠাৎ করে পেঁয়াজের দাম এত কেন বেড়ে গেল? পেঁয়াজের দাম বাড়ার প্রধান কারণ হলো দক্ষিণ ভারত থেকে খরিফ ফসল আসতে দেরি হওয়া। বীজ বপনে দেরি কারণে এই ফসল এখনও এসে পৌঁছায়নি। মহারাষ্ট্রে বর্ষা দেরিতে আসায় খরিফ ফসলের বীজ বপনও দেরিতে হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ। পেঁয়াজ কিনতে গিয়ে এখন হিমশিম খেতে হচ্ছে আমজনতাকেও। এখন দেখার আগামী দিনে দাম কমে কিনা।

Click here to Read More
Previous Article
পারেননি ধোনি-রোহিতরা, অস্ট্রেলিয়াকে লজ্জায় ফেলে সেই কাজ করলেন বাংলাদেশের হাসান
Next Article
“ভারতের হুঁশ না ফিরলে..” সিন্ধু চুক্তি নিয়ে যুদ্ধ ঘোষণা করছে পাকিস্তান!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment