indiahood
indiahood

অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে'ডক্টর অফ লেটার্স' উপাধিতে ভূষিত হলেন রানি মুখার্জি

1 hour ago

ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের অবদানের জন্য অস্ট্রেলিয়ার বিখ্যাত লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টর অফ লেটার্স’ (Doctor of Letters) উপাধিতে ভূষিত হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। শাহরুখ খানের পর তিনিই দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি এই অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এই সম্মান অর্জন করলেন।
 
মেলবোর্নে আয়োজিত 'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন' (IFFM)-এর বিশেষ মঞ্চে রানীর হাতে এই ডিগ্রি তুলে দেওয়া হয়। রুপোলি পর্দায় শক্তিশালী নারী চরিত্র উপস্থাপন ও সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মান দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঞ্চে এই ডিগ্রি গ্রহণ করার সময় আবেগে কেঁদে ফেলেন অভিনেত্রী। এই ঐতিহাসিক সম্মান অর্জন করে উচ্ছ্বসিত রানী মুখার্জি বলেন, “সিনেমা সবসময়ই আমার জীবনের সেরা শিক্ষক। লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের এই সম্মান আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আমি এই বিশেষ সম্মান আমার মাতৃভূমি ভারতকে উৎসর্গ করছি।”
Click here to Read More
Previous Article
ভাঙা নয়, চলছিল সংস্কারের কাজ! নিউ আলিপুরে নেতাজি মূর্তি নিয়ে বিস্ফোরক তথ্য
Next Article
তেলঙ্গানায় বাদ পড়তে পারে ২১ শতাংশ ভোটার!

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment