indiahood
indiahood

কবে, কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান? দেখুন ডুরান্ড কোয়ার্টার ফাইনালের সূচি

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘোষণা হয়ে গেল ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালের সূচি। এবছর, ভারতের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের এই বিশেষ আসরে খেলবে কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান। তবে দুঃখের বিষয়, আগেই ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়েছে শহর কলকাতার আরেক ঐতিহ্যবাহী দল মহামেডান। এখন প্রশ্ন, তাহলে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে কবে কবে মাঠে নামবে ইস্ট, মোহন? দেখে নেওয়া যাক এক নজরে।

কবে কবে মাঠে নামবে ইস্টবেঙ্গল, মোহনবাগান?

ঘোষণা অনুযায়ী, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের যাত্রা শুরু হচ্ছে আগামী 16 আগস্ট, রবিবার থেকে। এদিন লাল হলুদের প্রতিপক্ষ হবে ভারতীয় সেনাবাহিনী। সন্ধ্যা সাতটা থেকে এই ম্যাচ করাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচে জিতে ইস্টবেঙ্গল সেমিফাইনালে উঠতে পারলে তাদের প্রতিপক্ষ হবে দিল্লি এফসি বনাম রায়েংদাই ম্যাচের জয়ী দলটি। 19 আগস্ট সন্ধ্যা 7 টায় গড়াবে সেই খেলা।

ইস্টবেঙ্গলের পরের দিন অর্থাৎ 17 আগস্ট ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে মোহনবাগান। যুবভারতীতে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচে বাগানের প্রতিপক্ষ হবে জামশেদপুর এফসি। একইভাবে মোহনবাগান যদি সেমিফাইনালে উঠতে পারে তবে তারা খেলবে নর্থইস্ট ইউনাইটেড বনাম শিলং লাজং ম্যাচের সফল দলের বিরুদ্ধে। তবে সুযোগ পেলে এই ম্যাচ খেলতে হবে শিলং-এ।

অবশ্যই পড়ুন: প্রথম ইনিংসেই দুরমুশ অস্ট্রেলিয়া, তানজিদের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের সম্ভাবনা নেই

এবারে ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগান। সেই ম্যাচের পর আত্মবিশ্বাস তুঙ্গে ওঠায় সাউথ ইউনাইটেডকে 8-0, প্রোটেক্টর্সকে 6-0 গোলে হারিয়েছিল তারা। তবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি যেভাবে তৈরি হয়েছে তাতে এই আসরে বা ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সুযোগ নেই দুই ময়দান প্রধানের।

Click here to Read More
Previous Article
বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের
Next Article
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই নেতাজি ইস্যুতে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment