indiahood
indiahood

বাংলার ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, ছাত্রীরা পাবে ২৫ হাজার টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: নারী সুরক্ষা এবং নারীদের ক্ষমতায়নের জন্য বিশেষভাবে উদ্যোগী রাজ্যের ডবল ইঞ্জিন সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে এবার ছাত্রীদের জন্য বড় ঘোষণা। আগের সরকারের কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে এবার হবে কন্যারত্ন (Kanya Ratna) সে কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। এই প্রকল্পের আওতায়ও ছাত্রীদের ১০০০ টাকা এবং ২৫,০০০ টাকা দেওয়া হবে। সেই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন আজ মুখ্যমন্ত্রী।

কন্যারত্ন প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যজুড়ে আজ পালিত হচ্ছে কন্যারত্ন দিবস। সেখানেই ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচির শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানানো হয়েছে, একদিনেই কন্যারত্ন প্রকল্পের আওতায় মোট ১০ লক্ষ ৭৭ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠাবে রাজ্য সরকার। তবে এর মধ্যে ৯ লক্ষ ৪৮ হাজার ছাত্রীকে দেওয়া হবে ১০০০ টাকা করে। অন্যদিকে ১ লক্ষ ২৯ হাজার ছাত্রীকে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে। সবমিলিয়ে আজ রাজ্যের ছাত্রীদের জন্য ৪০০ কোটি টাকা পাঠানো হচ্ছে।

এমনকি মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, “আমরা আগেই ঘোষণা করেছি, কলেজ বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্রীদের মাঝপথে পড়াশোনা বন্ধ রুখতে রাজ্য সরকার ৫০ হাজার টাকা দেবে। এটি আমরা বাজেটেই ঘোষণা করেছি। তবে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি বাস্তবায়ন করার জন্য শিশু ও নারী কল্যাণ দফতর, শিক্ষা দফতর এবং সংশ্লিষ্ট আরও যে দফতরগুলি রয়েছে একযোগে আমরা কাজ করছি। আমরা এই কন্যারত্ন প্রকল্পের মাধ্যমে নারীদের সামাজিক সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে অগ্রগতির দিকে পৌঁছে দেব।”

আরও পড়ুন: ভাঙা নয়, চলছিল সংস্কারের কাজ! নিউ আলিপুরে নেতাজি মূর্তি নিয়ে বিস্ফোরক তথ্য

এদিকে জানিয়ে রাখি, মমতা সরকারের আমল থেকেই চালু কন্যাশ্রী প্রকল্প। সেক্ষেত্রে এই প্রকল্পের দুটি বিভাগ ছিল। কে-১ ক্যাটাগরির আওতায় ছাত্রীরা বছরে ১০০০ টাকা করে বৃত্তি পেত। অন্যদিকে ১৮ বছর বয়স হলে কে-২ ক্যাটাগরির আওতায় এককালীন ২৫ হাজার টাকা পাওয়া যেত। এমনকি বিশ্ববিদ্যালয় স্তরেও মিলত সুবিধা। তবে রাজ্যে সরকার পরিবর্তন হতেই সেই প্রকল্পের নাম বদলে করা হয় কন্যারত্ন। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগের মতোই একইরকম সুবিধা দেওয়া হবে। সেই সূত্রেই আজ এই প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

Click here to Read More
Previous Article
তেলঙ্গানায় বাদ পড়তে পারে ২১ শতাংশ ভোটার!
Next Article
“পুনর্জন্ম নিয়ে আবার ফিরে আসিস…” আপনজন হারা অঙ্কুশ, কষ্ট ব্যক্ত করলেন ঐন্দ্রিলাও

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment