indiahood
indiahood

রাহু-কেতুর রাশি পরিবর্তনে ভয়ঙ্কর প্রভাব এই চার রাশির জীবনে, বাঁচতে কী করবেন জানুন

1 hour ago

অনন্যা সরকার, কলকাতা: জ্যোতিষ শাস্ত্রমতে রাহু ও কেতু হল দু’টি ছায়া গ্রহ। এদের কোনও কায়া বা শরীর নেই, তবে জাতক-জাতিকাদের জীবনে রাহু-কেতুর প্রভাব প্রবলমাত্রায় পড়ে। এই পাপী গ্রহ দু’টির স্থান বদলের ফলে ১২টি রাশির ওপর বিভিন্ন প্রভাব লক্ষ্য করা যায়। ১৮ মাস বা দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করে রাহু ও কেতু (Rahu ketu Gochar)। পঞ্জিকা অনুযায়ী,  এবছর ৫ ডিসেম্বর রাহু কুম্ভ থেকে বেরিয়ে মকরে এবং কেতু সিংহ থেকে বেরিয়ে কর্কটে প্রবেশ করবে। এই দুই গ্রহের গোচরের ফলে প্রভাব পড়বে জাতক-জাতিকাদের স্বাস্থ্য, ক্যারিয়ার ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর। রাহু কেতুর এই রাশি পরিবর্তনের কারণে কিছু রাশিকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। আসুন জেনে নিই রাহু ও কেতুর গোচরের কারণে ডিসেম্বর থেকে কোন কোন রাশির জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

কর্কট রাশি (Cancer)

৫ ডিসেম্বরের পর থেকে এই রাশির জাতক জাতিকাদের ওপর মানসিক চাপ বাড়তে পারে, তারসাথে স্বাস্থ্যজনিত সমস্যাও দেখা দিতে পারে। কর্মক্ষেত্রেও অকারণ চাপ বাড়তে পারে। বিরোধীদের এসময় এড়িয়ে চলাই মঙ্গল। আর্থিক দিক থেকেও এই সময়ে টালমাটাল অবস্থা দেখা দেবে, সবদিক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। 

আরও পড়ুন: শ্রাবণের সোমবারে লক্ষ্মীলাভ, ধনকুবের হবে ৩ রাশি! আজকের রাশিফল, ১০ আগস্ট

সিংহ রাশি (Leo)

আর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই সবদিক বিচার করে তবেই বিনিয়োগ করুন। নাহলে পরবর্তীকালে সমস্যার সৃষ্টি হতে পারে। খরচেও লাগাম টানুন। পরিকল্পিত খরচের হিসাব ওলটপালট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। 

মকর রাশি (Capricorn)

এই রাশির জাতক-জাতিকাদের ডিসেম্বর থেকে রাহু-কেতুর গোচরের ফলে ক্যারিয়ারে বাধা আসার সম্ভবনা রয়েছে। ব্যবসাতেও পরিস্থিতি বিগড়োতে পারে। চাকুরিজীবীরা সহকর্মী ও সিনিয়রদের থেকে সামলে চলুন। অর্থনৈতিক দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে। ছোটখাটো কারণে দাম্পত্য কলহের আশঙ্কা।

কুম্ভ রাশি (Aquarius)

বাজেট বিগড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত খরচ বাড়তে পারে। গোপন শত্রুরা ক্ষতি করতে পারে। ভালো করে পড়ে তবেই প্রয়োজনীয় নথিপত্রে সই করুন। সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। পিতা মাতার সাথে মনোমালিন্যের সম্ভবনা। সম্পত্তি নিয়েও বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে।  

আরও পড়ুন: এই কাজ করলে জমা পড়বে না আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন, আগে জেনে নিন

রাহু-কেতুর কুপ্রভাব থেকে কীভাবে বাঁচবেন?

  • প্রতি শনিবার ভগবান শিবের পুজো করুন এবং ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন ও শিবলিঙ্গ জল ঢালুন। 
  • মানসিক শান্তি ফেরাতে ধ্যান ও মনঃসংযোগ অভ্যাস করুন।
  • প্রতিদিন সকালে পাখিদের শস্য দানা এবং পিঁপড়েকে চিনি খেতে দিন।
  • রাহুর অশুভ প্রভাব কমাতে গরীব মানুষদের অন্ন, কম্বল ও লোহা দান করুন। 
  • তাড়াহুড়োর বসে কোনও অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
Click here to Read More
Previous Article
বকেয়া DA দেওয়ার সময় বেঁধে দিল সুপ্রিম কোর্টের কমিটি, কত হাজার কোটি খরচ রাজ্যের?
Next Article
ছোট হোক বা মাঝারি, বাড়ির পাশের নার্সিংহোমেও চলবে আয়ুষ্মান ভারত কার্ড!

Related জ্যোতিষ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment