indiahood
indiahood

বকেয়া DA দেওয়ার সময় বেঁধে দিল সুপ্রিম কোর্টের কমিটি, কত হাজার কোটি খরচ রাজ্যের?

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মিটিয়ে দিতে হবে বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা DA-র সমস্ত অর্থ। এবার তা নিয়েই রাজ্য সরকারকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) গঠিত মনিটারিং কমিটি। ওই কমিটির তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, যে সমস্ত কর্মীর ই-সার্ভিস বুক ইতিমধ্যেই স্ক্যান করে আপলোড করা হয়ে গিয়েছে, তাঁদের প্রত্যেককে 2008 থেকে 2015 সাল পর্যন্ত DA-র প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সেই সংখ্যাটা এই মুহূর্তে 64 হাজারেরও বেশি।

বকেয়া DA-র প্রথম কিস্তি কত দিনের মধ্যে মেটাতে হবে?

সরকারি কর্মীদের বকেয়া অর্থ মেটানোর জন্য 11 হাজার 983 কোটি টাকা দিতে হবে রাজ্যকে। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া অর্থ কীভাবে মেটানো যায় সেটা ঠিক করতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রার নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে গঠিত এই মনিটারিং কমিটি নির্দিষ্ট সময় অন্তর রাজ্য সরকারের সাথে বৈঠকে বসে।

যাতে সরকারি কোষাগারে চাপ না পড়ে, এদিকে কর্মীরাও নিজেদের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যান সেটা নিশ্চিত করতেই এই কমিটি গঠন করেছিল দেশের শীর্ষ আদালত। পরবর্তীতে সেই কমিটি গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন নিজেদের বক্তব্য জানিয়েছে। বৈঠক চলাকালীন কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সবটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। পরবর্তীতে শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় মনিটরিং কমিটিকে নিজেদের বক্তব্য রিপোর্ট আকারে সব পক্ষের কাছে পৌঁছে দিতে হবে।

জানা গিয়েছে, মনিটরিং কমিটির তরফে রাজ্যকে জানানো হয়, 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সঠিকভাবে হিসেব করার জন্য প্রত্যেক কর্মীর ই সার্ভিস বুক আপডেট করা হচ্ছে। এও জানানো হয়, পুরনো কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত সমস্ত যথাযথ তথ্য না থাকায় হিসেব করতে সমস্যা হচ্ছে। এজন্য ই-সার্ভিস বুক আপডেট করা জরুরী। অন্যদিকে রাজ্যের তরফে জানানো হয়, ইতিমধ্যেই 64,759 জন কর্মীর ই-সার্ভিস বুক আপডেট করা হয়ে গিয়েছে। আরও প্রায় 1 লাখ 34 হাজার কর্মীর ই-সার্ভিস বুক আপডেট করতে হবে।

অবশ্যই পড়ুন: দুয়ারে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৯ জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, আজকের আবহাওয়া

রাজ্য সরকারের তরফে এমন তথ্য পাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের তরফে গঠিত মনিটরিং কমিটি একেবারে খোলাখুলি জানিয়ে দিল, যাঁদের ইতিমধ্যেই ই সার্ভিস বুক আপডেট করা হয়ে গিয়েছে অবিলম্বে তাঁদের 2008 থেকে 2015 সালের বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তির টাকা দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের এই কমিটি একেবারে সময় বেঁধে দিয়ে রাজ্যকে জানিয়েছে, আগামী 3 সেপ্টেম্বরের মধ্যেই 64,759 জন কর্মীকে প্রথম পর্বে প্রথম কিস্তির টাকা দিয়ে দিতে হবে রাজ্যকে।

Click here to Read More
Previous Article
দুয়ারে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৯ জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, আজকের আবহাওয়া
Next Article
রাহু-কেতুর রাশি পরিবর্তনে ভয়ঙ্কর প্রভাব এই চার রাশির জীবনে, বাঁচতে কী করবেন জানুন

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment