indiahood
indiahood

ভারতের জমিতে ঢুকে সেনা ঘাঁটি, রাস্তাও তৈরি করে ফেলেছে চিন! মুখ খুললেন অরুণাচলের স্থানীয়রা

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) একটু একটু করে দখল জমাচ্ছে চিন (China)! এই অভিযোগ উঠেছিল বহু আগেই। এবার ড্রাগনের বিরুদ্ধে অভিযোগ তুলে সামনে এলেন অরুণাচলের স্থানীয় বাসিন্দারা (India-China Problem)। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত এবং ড্রাগনের মধ্যে ক্রমাগত উত্তেজনার মাঝে এবার অরুণাচলে বসবাসকারী সাধারণ জনগোষ্ঠীর মানুষজন চিনের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুললেন। তাঁদের দাবি, পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছে ড্রাগন।

ভারতের অরুণাচল প্রদেশে ঢুকে পড়েছে চিন!

একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অরুণাচল প্রদেশের স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের নিজস্ব এলাকা দখল করে নিয়েছে চিন। এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে আদিবাসী সম্প্রদায়টির সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি। ওই অভিযোগ পত্রে সংগঠনটির তরফে জানানো হয়েছে, বিগত 10 থেকে 15 বছর ধরে চিন স্থানীয় বাসিন্দাদের জমি একটু একটু করে দখল করেছে।

ড্রাগনের দখলদারি কিছুতেই আটকাতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়, 2020 সালের পর থেকেই অরুণাচল প্রদেশে চিনের দখলদারি একেবারে মাত্রা ছাড়িয়েছে। ওই সংগঠনটি এও জানিয়েছে, আপার সুবানসিরির তাকসিং অঞ্চলের একাধিক এলাকায় আধিপত্য বিস্তার করেছে চিন। 2020 সাল পর্যন্ত এই জায়গাগুলি শুধু দখল করে রাখলেও বর্তমানে সেখানে সেনা ঘাঁটি তৈরি করেছে ড্রাগন।

অবশ্যই পড়ুন: ৪৪০ কোটির তহবিল পাবে মমতা না ঋতব্রতর তৃণমূল? বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অরুণাচল প্রদেশের যে জায়গাগুলি ধীরে ধীরে চিনের দখলে চলে যাচ্ছে, তার মধ্যে রয়েছে আসাফিলা এলাকার ওয়িং। এছাড়াও অরুণাচলের একাধিক এলাকায় ঢুকে পড়েছে চিন! এ প্রসঙ্গে ওই সংগঠনটির তরফে স্পষ্ট করে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর উপর তাঁদের অগাধ ভরসা রয়েছে। তবে সময় যত গড়াচ্ছে একটু একটু করে তাঁদের জায়গা নিয়ে নিচ্ছে ড্রাগন। বিশেষজ্ঞ মহলের দাবি, আদিবাসীদের অভিযোগ যদি সত্যি হয় সেক্ষেত্রে চিনের এই দখলদারি ভারতের জন্য শুধুই উদ্বেগের নয় বরং বড় বিপদের! এও শোনা গিয়েছে, অরুণাচলে ভারতের জমিতে চিন সেনার বেস ক্যাম্প এমনকি চলাচলের জন্য রাস্তাও তৈরি করে ফেলেছে!

Click here to Read More
Previous Article
“মিঠুনদা আমাকে অনুরোধ করেছে..” বিজেপিতে যোগদান করছেন রচনা? জল্পনা তুঙ্গে
Next Article
যমুনার জল নিয়ে ৩২ বছরের বিবাদে ইতি!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment